Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৯, ১২ এপ্রিল ২০২৬

আপডেট: ০০:১০, ১২ এপ্রিল ২০২৬

‘কবি চিতাবাঘ’ দেখতে মহিলা সমিতিতে সপরিবারে প্রধানমন্ত্রী

‘কবি চিতাবাঘ’ দেখতে মহিলা সমিতিতে সপরিবারে প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

রাজধানীর বেইলি রোডের নাটকপাড়ায় মহিলা সমিতি মিলনায়তনে সপরিবারে শিশুতোষ নাটক উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় তিনি স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জায়মা রহমানকে সঙ্গে নিয়ে ‘কবি চিতাবাঘ’ নাটক দেখতে যান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রী পরিবারসহ মহিলা সমিতি মঞ্চে পৌঁছান। সেখানে তারা শিশুতোষ এ নাটকটি উপভোগ করেন।

হঠাৎ সরকারপ্রধানের আগমনে মহিলা সমিতি মিলনায়তনে উপস্থিত দর্শক, শিশু শিল্পী এবং আয়োজকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেক দর্শক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের কাছ থেকে দেখে আনন্দ প্রকাশ করেন। মিলনায়তনে প্রধানমন্ত্রী মঞ্চে উঠলে উপস্থিত দর্শকরা তুমুল করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান।

প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী মূলত বিনোদনের জন্য নয়, শিশু শিল্পীদের উৎসাহ ও অনুপ্রেরণা দিতেই নাটকটি দেখতে গেছেন। নাটক শেষে তিনি শিশু শিল্পীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সঙ্গে ফটোসেশনেও অংশ নেন।

‘কবি চিতাবাঘ’ নাটকটি প্রযোজনা করেছে শিকড় চিলড্রেন থিয়েটার। নওশিন আফসানা বৃষ্টির গল্প অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন তপু চন্দ্র দাস। নাটকটি শিশুদের কল্পনা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধের বার্তা বহন করে।

এর আগে গত ৩ এপ্রিলও প্রধানমন্ত্রী তারেক রহমান মেয়েকে সঙ্গে নিয়ে ধানমন্ডির জিগাতলায় সীমান্ত সম্ভার সিনেমা হলে ‘প্রজেক্ট হেইল মেরি’ চলচ্চিত্র দেখতে গিয়েছিলেন। সে সময়ও সাধারণ দর্শকদের সঙ্গে বসে সিনেমা উপভোগ করেন তিনি।

সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রীর এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকে ইতিবাচকভাবে দেখছেন সংস্কৃতিজনরা। তাদের মতে, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্ব যখন নাটক, সিনেমা ও শিশু শিল্পীদের পাশে দাঁড়ায়, তখন তা সাংস্কৃতিক অঙ্গনে বড় অনুপ্রেরণা হয়ে ওঠে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা