Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৬, ৭ এপ্রিল ২০২৬

আপডেট: ১৫:৫৬, ৭ এপ্রিল ২০২৬

লন্ডনে তারেক রহমানকে ট্রফি দিয়ে ভোটের তারিখ নিয়ে আসেন ড. ইউনূস

জুলাই-আগস্টের আন্দোলনের ক্যাপ্টেন তারেক রহমান: প্রতিমন্ত্রী শাহে আলম

জুলাই-আগস্টের আন্দোলনের ক্যাপ্টেন তারেক রহমান: প্রতিমন্ত্রী শাহে আলম
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে জুলাই-আগস্ট আন্দোলনের নেতৃত্ব নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেছেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের ‘ক্যাপ্টেন’ ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আন্দোলনের কৃতিত্ব নিয়ে বিভিন্ন মহলে বিভ্রান্তিকর বক্তব্য দেয়া হচ্ছে। তিনি ইঙ্গিত করে বলেন, একটি দলের নেতা দাবি করেছেন—ছাত্র-জনতা আন্দোলন করলেও এর ‘ট্রফি’ বিএনপি নিয়ে বসে আছে। এর জবাবে তিনি বলেন, আমরা কারও কাছে ট্রফি আনতে যাইনি।

তার বক্তব্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করে নির্বাচনের তারিখ নির্ধারণ করে দেশে ফিরে আসেন। এ ঘটনাকেই তিনি আন্দোলনের নেতৃত্বের প্রমাণ হিসেবে তুলে ধরেন।

মীর শাহে আলম বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনতা সহ সব রাজনৈতিক শক্তির অংশগ্রহণ ছিলো, এটি অস্বীকার করার সুযোগ নেই। তবে তার ভাষায়, ক্যাপ্টেন একজনই থাকে—এবং সে ক্যাপ্টেনের সঙ্গেই আলোচনার মাধ্যমে নির্বাচনের পথ সুগম হয়েছে।

তিনি আরও দাবি করেন, সে আলোচনার ফলেই দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এর মাধ্যমেই বর্তমান সংসদের যাত্রা সম্ভব হয়েছে।

রাষ্ট্রপতির বক্তব্য প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি, যিনি আওয়ামী লীগের মাধ্যমে নির্বাচিত, তার ভাষণের মধ্য দিয়েই গুরুত্বপূর্ণ কিছু রাজনৈতিক বার্তা এসেছে। তিনি দাবি করেন, সংসদে রাষ্ট্রপতির বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-কে ‘গণতন্ত্রের মা’ হিসেবে তুলে ধরা হয়েছে।

একইসঙ্গে তিনি বলেন, রাষ্ট্রপতির বক্তব্যে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট, স্বৈরাচার ও ‘ভোট চোর’ হিসেবে উল্লেখ করা হয়েছে—যার কৃতিত্ব তিনি বিএনপি ও সংসদ নেতা তারেক রহমানকে দেন।

সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচির কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি ইতোমধ্যে দেশের গৃহকর্ত্রীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পাশাপাশি ‘কৃষক কার্ড’ কর্মসূচিও কৃষকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

তিনি জানান, আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে টাঙ্গাইল সদর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু করবেন।

প্রতিমন্ত্রীর এ বক্তব্য ইতোমধ্যেই রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা