Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৪, ২৭ এপ্রিল ২০২৬

আপডেট: ০১:০৫, ২৭ এপ্রিল ২০২৬

আশ্বাসে আস্থা নেই

প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়ছেন না প্রাথমিকের শিক্ষক প্রার্থীরা

প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়ছেন না প্রাথমিকের শিক্ষক প্রার্থীরা
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তার অবসান হলো না প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকেও। আশ্বাস মিললেও নির্দিষ্ট সময়সীমা বা কার্যকর অগ্রগতির অভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

রোববার (২৬ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ-এর সঙ্গে বৈঠক শেষে আন্দোলনরত প্রার্থীদের প্রতিনিধিরা জানান, নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার প্রতিশ্রুতি দেয়া হলেও বাস্তব কোনও রোডম্যাপ তুলে ধরা হয়নি। ফলে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন তারা।

আন্দোলনকারীদের ঘোষণা অনুযায়ী, সোমবার সকাল ১০টা থেকে রাজধানীর শাহবাগ এলাকায় বাংলাদেশ জাতীয় জাদুঘর-এর সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

একজন আন্দোলনকারী প্রতিনিধি গণমাধ্যমকে বলেন, তিন মাসের বেশি সময় ধরে আমরা অনিশ্চয়তায় আছি। অনেকেই আগের চাকরি ছেড়ে দিয়েছি। প্রতিমন্ত্রী আশ্বাস দিয়েছেন, কিন্তু আমরা আর শুধু আশ্বাসে বিশ্বাস করতে পারছি না। প্রজ্ঞাপন ছাড়া এবার ঘরে ফেরার প্রশ্নই আসে না।

এর আগে একই দিন সকাল ১১টা থেকে জাতীয় জাদুঘরের সামনের সড়কে অবস্থান কর্মসূচি শুরু করেন সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা। পরে দুপুরে প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন তাদের প্রতিনিধিরা। বৈঠকে দ্রুত যোগদান প্রক্রিয়া সম্পন্ন করার আশ্বাস দেয়া হলেও সেটি আন্দোলনকারীদের সন্তুষ্ট করতে পারেনি।

প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশ নেন। পরবর্তীতে ৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ফলে ১৪ হাজার ৩৮৪ জনকে প্রাথমিকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।

তবে ফল প্রকাশের আড়াই মাস পেরিয়ে গেলেও এখনও যোগদানের প্রজ্ঞাপন জারি না হওয়ায় প্রার্থীদের মধ্যে ক্ষোভ, হতাশা ও অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। সংশ্লিষ্টদের মতে, দ্রুত সিদ্ধান্ত না এলে এ আন্দোলন আরও বিস্তৃত আকার নিতে পারে, যা শিক্ষা খাতে নতুন করে অস্থিরতা তৈরি করার আশঙ্কা জাগাচ্ছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের