Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৯, ২৮ অক্টোবর ২০২৬

আপডেট: ০১:৩৬, ২৮ অক্টোবর ২০২৬

রিয়াদ-ঢাকা ফ্লাইট চালু হতে পারে বুধবার

রিয়াদ-ঢাকা ফ্লাইট চালু হতে পারে বুধবার
ছবি: সংগৃহীত

পরিস্থিতি অনুকূলে থাকলে সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে ঢাকাগামী সৌদিয়া এয়ারলাইনসের ফ্লাইট বুধবার থেকে চালু হতে পারে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

গত ১০ অক্টোবর সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার পর কয়েক দিন বিমানবন্দরটিতে ফ্লাইট ওঠানামা বন্ধ ছিলো। ১৪ অক্টোবর বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত বিমানবন্দরটির সব ধরনের কার্যক্রম বন্ধ থাকে। পরে পর্যায়ক্রমে ফ্লাইট চলাচল শুরু হয়।

বেবিচকের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের কারণে ঢাকা থেকে এ পর্যন্ত ১৪৬টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট স্থগিত বা বাতিল হয়েছে। এতে এসব ফ্লাইটের ২২ হাজার ২৪১ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

বেবিচকের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত সরাসরি ফ্লাইটের সংখ্যা ৬৯টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি এবং রিয়াদ এয়ারলাইনসের ১১টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, ক্ষতিগ্রস্ত ৭৭টি ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, সালাম এয়ারের সাতটি, ইজিপ্টএয়ারের একটি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের নয়টি, ফ্লাইদুবাইয়ের আটটি এবং এয়ার ইন্ডিয়ার আটটি ফ্লাইট রয়েছে।

এ পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট চলাচল স্থগিত রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, আগামী ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা থেকে রিয়াদ ও দাম্মাম রুটে বিমানের ফ্লাইট বন্ধ থাকবে।

এর আগে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ২১ অক্টোবর থেকে দাম্মাম রুটে ফ্লাইট চালু করেছিলো বিমান। পরদিন ২২ অক্টোবর সকাল ৮টায় ৩৭৯ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে একটি ফ্লাইট ছেড়ে যায়। তবে পরে রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ আবার বাড়ানো হয়।

রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট বন্ধ থাকলেও জেদ্দা ও মদিনা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সিনেমায় এখনই ‘না’ নাজনীন নীহার
ভারতের উপকূল পেরিয়েছে অর্ণব, বাংলাদেশে ৩ নম্বর সংকেত
বিমানবন্দরে দুই যাত্রীর অন্তর্বাসে ১২ কেজি স্বর্ণের পেস্ট
আরবদের বাদ দিয়ে সরকার গঠনের দাবি ইসরায়েলি নেত্রীর
বাংলাদেশ-জাপান ছয় চুক্তি, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ
স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৬৪
মিরপুরে উচ্ছেদের পরই ফের দখল, সন্ধ্যায় অভিযান
কানাডার অভিবাসন আইনে পরিবর্তন, উদ্বেগে আবেদনকারীরা
মর্গে মৃত নারীদের ধর্ষণের প্রতিবেদন, সাংবাদিককে হত্যার হুমকি
দেশজুড়ে ভিক্ষাবৃত্তি চক্রের সিন্ডিকেট
নেতানিয়াহুকে হটাতে আরব জোটের দিকে বিরোধীরা
স্পেনে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত অন্তত ৪৬
ইসরায়েলের ক্ষমতার চাবিকাঠি কি আরব দলগুলোর হাতে?
যৌবন ধরে রাখতে ‘রেড লাইট’ থেরাপি সানিয়া মির্জার
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে বিপর্যস্ত ভারত
ছাত্রদল নেতা খুন: ওসি প্রত্যাহার, তদন্তে ডিবি
হেমন্তের স্নিগ্ধ সন্ধ্যায় সাংবাদিকদের মিলনমেলা
নেতানিয়াহু হেরে গেছেন! কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী?