Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৮, ৬ জুলাই ২০২৫

পূর্বাচল প্লট কেলেঙ্কারি: 

হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজিরের গেজেট প্রকাশ

হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজিরের গেজেট প্রকাশ
ছবি: সংগৃহীত

পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠা সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা ছয়টি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতে পলাতক ফ্যাসিসস্ট হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ করা হয়েছে।

৩ জুলাই ঢাকার সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের স্বাক্ষরে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে বিজিপ্রেস। এতে বলা হয়েছে, আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। তারা আত্মগোপনে থাকায় তাদের গ্রেফতার সম্ভব হচ্ছে না। তাই ১৯৫৮ সালের ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের ৬(১৩) ধারা অনুযায়ী আগামী ধার্য তারিখে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। নির্ধারিত তারিখে তারা হাজির না হলে অনুপস্থিতিতেই বিচার চলবে।

এ বিষয়ে দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম গণমাধ্যমকে বলেন, প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলাগুলোর পরবর্তী শুনানি ২০ জুলাই। ওইদিনের মধ্যে আসামিরা আদালতে হাজির না হলে অনুপস্থিতিতেই বিচারিক কার্যক্রম শুরু হবে।

জানা গেছে, ১২ থেকে ১৪ জানুয়ারির মধ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিন কর্মকর্তা ছয়টি মামলা দায়ের করেন। মামলাগুলো তদন্ত শেষে ১০ মার্চ আদালতে চার্জশিট জমা দেয়া হয়।

মামলার বিস্তারিত অনুসারে:

  • ১৪ জানুয়ারি উপ-পরিচালক সালাহউদ্দিন শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্তে আরও ৪ জন যুক্ত হয়ে চার্জশিটে আসামি হন ১২ জন।
  • একইদিন সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়সহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে আরও ২ জন যুক্ত হয়ে আসামির সংখ্যা দাঁড়ায় ১৭ জন।
  • ১৩ জানুয়ারি উপ-পরিচালক সালাহউদ্দিন শেখ রেহানাকে প্রধান আসামি করে শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে মোট ১৭ জনকে আসামি করা হয়।
  • একইদিন সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া আজমিনা সিদ্দিককে প্রধান আসামি করে শেখ হাসিনা ও টিউলিপসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেন। চার্জশিটে আসামি হন ১৮ জন।
  • রাদওয়ান মুজিব সিদ্দিককে প্রধান আসামি করে একইদিন আরেকটি মামলা দায়ের করেন এস এম রাশেদুল হাসান। তদন্ত শেষে ১৮ জনকে আসামি করা হয়।
  • ১২ জানুয়ারি শেখ হাসিনা, শেখ পুতুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন আফনান জান্নাত কেয়া। তদন্ত শেষে চার্জশিটে ১৮ জনকে আসামি করা হয়।

এ মামলাগুলোতে মোট ১৬ জনকে সাক্ষী করা হয়েছে। আদালতে হাজির না হলে আইন অনুযায়ী অনুপস্থিতিতেই বিচার চালিয়ে নেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য