Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১১, ১ মার্চ ২০২৬

১৩ দিনে আইন-শৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি: স্বরাষ্ট্রমন্ত্রী 

১৩ দিনে আইন-শৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি: স্বরাষ্ট্রমন্ত্রী 
ছবি: সংগৃহীত

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর মাত্র ১৩ দিনের ব্যবধানে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (১ মার্চ) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে সক্রিয় চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করা হয়েছে। তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। তার ভাষায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় উন্নত হয়েছে এবং সরকার এটিকে আরও স্থিতিশীল করতে কাজ করছে।

সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, সীমান্ত নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য ও দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে। সীমান্তে যাতে আর কোনও বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনা না ঘটে, সে বিষয়ে জোরালোভাবে অবহিত করা হয়েছে।

সশস্ত্র বাহিনী কবে ব্যারাকে ফিরে যাবে—এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে সিদ্ধান্ত নেয়া হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

চট্টগ্রামে এক ব্যবসায়ীর বাসায় গুলিবর্ষণের ঘটনায় তিনি বলেন, শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নিচ্ছে।

লাইসেন্সকৃত অস্ত্র জমা না দেয়ার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ বিষয়ে একটি আইনি নির্দেশনা জারি করা হয়েছে। রাজনৈতিক বিবেচনায় কোনও অস্ত্রের লাইসেন্স দেয়া হয়েছিলো কি না তা খতিয়ে দেখতে একটি কমিটিও গঠন করা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কিডনি রোগীদের জন্য সুখবর, জেলা-উপজেলায় ডায়ালাইসিস
জাভা সাগরে ২৪১ যাত্রীসহ জাহাজ নিখোঁজ
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৪ জনের প্রাণহানি
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর
ভারত থেকে বাংলাদেশে টনে টনে ইলিশ আমদানি
মোহাম্মদপুরে কিশোর গ্যাং থাকবে না: ডিএমপি কমিশনার
বিশ্বনেতাদের চোখ সরাতে দিল্লির বস্তি ঢাকলো কাপড়ে
প্রধানমন্ত্রীর দিল্লি না যাওয়ার ঘোষণায় কমলো আদানির বিদ্যুৎ
মধ্যপ্রাচ্যে মার্কিন পাহারাদার চায় না ইরান: মাসুদ পেজেশকিয়ান
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার
জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসিতে বিএনপির বিরুদ্ধে অভিযোগ
রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা ব্রাহ্মণবাড়িয়া বিএনপির
জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-তাহমীদ
বিলিয়ন ডলারের যুদ্ধেও হুতি থেকে পিছু হটলো যুক্তরাষ্ট্র!
হরমুজে নির্দিষ্ট সময় ছাড়া মার্কিন সুরক্ষা সম্ভব নয়
তরুণদেরকেই দায়িত্ব নিয়ে দেশটা গড়তে হবে: প্রধানমন্ত্রী
অভিষিক্ত রাজাউল্লাহর রেকর্ডে পাকিস্তানের অবিশ্বাস্য কামব্যাক
ছাত্রশক্তির কাউন্সিল আজ, গোপন ভোটে নির্বাচিত হবে নেতৃত্ব
ব্রিকসের শীর্ষ সম্মেলন শুরু আজ