Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৯, ১ মার্চ ২০২৬

সারা দেশে ৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম, ডিআইএর তালিকা প্রকাশ

সারা দেশে ৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম, ডিআইএর তালিকা প্রকাশ
ছবি: সংগৃহীত

সারা দেশের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতর (ডিআইএ)। রোববার (১ মার্চ) অধিদফতরের পরিচালক অধ্যাপক এম এম সহিদুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন মোট ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালিত পরিদর্শন, নিরীক্ষা ও তদন্ত প্রতিবেদনের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকাটি ডিআইএর ওয়েবসাইটের নোটিশ বোর্ডে উন্মুক্ত করা হয়েছে।

প্রতিবেদনে বিভিন্ন ধরনের অনিয়মের চিত্র উঠে এসেছে। এর মধ্যে রয়েছে জাল বা ভুয়া সনদ ব্যবহার, অগ্রহণযোগ্য সনদ দাখিল, অবৈধ নিয়োগ, অর্থ আত্মসাৎ, ভ্যাট ও আয়কর সংক্রান্ত অনিয়মসহ নানা আর্থিক দুর্নীতি।

অধিদফতর জানিয়েছে, সংশ্লিষ্ট প্রতিবেদনগুলোর অনুলিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর, মাদ্রাসা শিক্ষা অধিদফতর ও কারিগরি শিক্ষা অধিদফতরে পাঠানো হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, প্রযোজ্য ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবরে ই-মেইলে কপি পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসের ডি-নথি সিস্টেমেও প্রতিবেদন সংরক্ষিত রয়েছে।

এছাড়া ব্যবস্থাপনা কমিটি বা গভর্নিং বডির সভাপতি এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছেও ব্যানবেইস জরিপে দেয়া প্রতিষ্ঠানের নিজস্ব ই-মেইলে প্রতিবেদন পাঠানো হয়েছে।

যদি কোনো শিক্ষাপ্রতিষ্ঠান তাদের ই-মেইলে প্রতিবেদন না পেয়ে থাকে, তাহলে সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসে যোগাযোগ করে ডি-নথি সিস্টেম থেকে তা সংগ্রহ করার পরামর্শ দেয়া হয়েছে।

জেলা শিক্ষা অফিস থেকে সংগ্রহ করা সম্ভব না হলে, প্রতিষ্ঠানের লেটারহেডে পরিচালক, পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতর বরাবরে আবেদন করে সে আবেদনের কপি [director@dia.gov.bd](mailto:director@dia.gov.bd) ঠিকানায় পাঠাতে হবে। আবেদন পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ই-মেইলে পুনরায় প্রতিবেদন পাঠানো হবে বলে জানিয়েছে অধিদফতর।

প্রয়োজনে ০২৪১০৫৩৩৪৭ নম্বরে যোগাযোগ করারও নির্দেশনা দেয়া হয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮