Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৪, ৯ জুলাই ২০২৫

টানা পাঁচ দিনের বৃষ্টির সম্ভাবনা, ছয় জেলায় ঝড়ের সতর্কতা

টানা পাঁচ দিনের বৃষ্টির সম্ভাবনা, ছয় জেলায় ঝড়ের সতর্কতা
ছবি: সংগৃহীত

বাংলাদেশে মৌসুমি বায়ুর সক্রিয় অবস্থার কারণে আগামী পাঁচ দিন বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে বুধবার (৯ জুলাই) সন্ধ্যার মধ্যে ছয়টি জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষরিত নদীবন্দর সতর্কবার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ জন্য সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ রয়েছে এবং মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান থেকে আসাম পর্যন্ত বিস্তৃত, যা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে গেছে। মৌসুমি বায়ু বাংলাদেশে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল রূপে বিরাজ করছে।

সাপ্তাহিক পূর্বাভাস অনুযায়ী—

৯ জুলাই: অধিকাংশ বিভাগে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে; কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

১০ জুলাই: রংপুর, রাজশাহী ও ময়মনসিংহসহ বেশ কয়েকটি বিভাগে বৃষ্টি অব্যাহত থাকবে, তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

১১ জুলাই: অধিকাংশ বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে, তাপমাত্রা আবারও সামান্য বাড়তে পারে।

১২ জুলাই: দেশের অধিকাংশ স্থানে বৃষ্টি চলবে, তাপমাত্রা কিছুটা কমতে পারে।

১৩ জুলাই: একই রকম আবহাওয়া বজায় থাকবে এবং তাপমাত্রা আরও কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। তাই জনগণকে সতর্কতা অবলম্বন ও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সবার দেশ/ এফএস 
 

শীর্ষ সংবাদ:

ইরানের ক্ষেপণাস্ত্রে মার্কিন এফ-১৫ বিধ্বস্ত
খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি