Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:৩১, ১১ জুলাই ২০২৫

জিপিএ ৫ ফুলিয়ে ফল সাজানো হয়েছিল আওয়ামী লীগ আমলে

জিপিএ ৫ ফুলিয়ে ফল সাজানো হয়েছিল আওয়ামী লীগ আমলে
ছবি: সংগৃহীত

গত ১৬ বছরে শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে আওয়ামী লীগ সরকার—এমন অভিযোগ তুলেছে অভিভাবকদের সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম। সংগঠনটির মতে, শিক্ষার প্রকৃত মান না বাড়িয়ে কৃত্রিমভাবে ফলাফল ভালো দেখাতে পরীক্ষার খাতায় নম্বর বাড়িয়ে জিপিএ ৫-এর সংখ্যা ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছিল।

বৃহস্পতিবার (১০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মো. জিয়াউল কবির দুলু বলেন, গত বছরের তুলনায় এ বছর এসএসসি পরীক্ষায় ১৫ শতাংশ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে এবং ৪৩ হাজারের বেশি শিক্ষার্থী কম জিপিএ ৫ পেয়েছে। এতে প্রমাণিত হয়, এতদিন ফল কৃত্রিমভাবে উন্নত দেখানোর অপচেষ্টা চলেছে।

তিনি দাবি করেন, শিক্ষকরা শ্রেণিকক্ষে পাঠদানের বদলে দলীয় রাজনীতিতে যুক্ত থেকেছেন, শিক্ষাকে বানিজ্যিক পণ্যে রূপ দিয়েছেন এবং কোচিং বাণিজ্যকে উৎসাহিত করেছেন। ফলে শিক্ষার্থীরা প্রকৃত জ্ঞান ও দিকনির্দেশনার বাইরে চলে গেছে।

দুলুর ভাষ্য, আওয়ামী লীগ সরকার ধারাবাহিকভাবে নম্বর ফুলিয়ে ফল প্রকাশ করেছে, যার দায় এড়াতে পারে না শিক্ষক, শিক্ষা বোর্ড কিংবা শিক্ষা মন্ত্রণালয়। তিনি এই অনিয়মের নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ সময় এসএসসি ও সমমান পরীক্ষার ফল বিপর্যয়ে গভীর উদ্বেগ, হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে অভিভাবক ঐক্য ফোরাম। তারা শিক্ষার মানোন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে, যাতে করে শিক্ষাব্যবস্থা ধ্বংসের মুখ থেকে রক্ষা পায়।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা