Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০১, ১৬ জুলাই ২০২৫

আজ ‘জুলাই শহীদ দিবস’এ রাষ্ট্রীয় শোক, পতাকা অর্ধনমিত থাকবে

আজ ‘জুলাই শহীদ দিবস’এ রাষ্ট্রীয় শোক, পতাকা অর্ধনমিত থাকবে
ছবি: সংগৃহীত

আজ ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে সারাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করছে অন্তর্বর্তী সরকার। দিবসটি উপলক্ষ্যে আজ জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে সব সরকারি-বেসরকারি ভবনে। মঙ্গলবার (১৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে ১৬ জুলাই দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

এছাড়া শহীদদের রুহের মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে শহীদদের আত্মার শান্তি কামনায়।

সরকারি এ উদ্যোগের মধ্য দিয়ে দিবসটির তাৎপর্য জাতীয়ভাবে স্মরণ ও সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী প্রশাসন।

সবার দেশ/এফও 

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য