Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৪, ২৪ জুন ২০২৫

পাবেন আজীবন চিকিৎসা সুবিধা

জুলাই যোদ্ধারা আগামী মাস থেকে ভাতা পাবেন: উপদেষ্টা ফারুক-ই-আজম

জুলাই যোদ্ধারা আগামী মাস থেকে ভাতা পাবেন: উপদেষ্টা ফারুক-ই-আজম
ছবি: সংগৃহীত

চব্বিশের গণঅভ্যুত্থানে আহত ‘জুলাই যোদ্ধারা’ আগামী মাস থেকে মাসিক ভাতা পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম। একইসঙ্গে আহত যোদ্ধারা আজীবন বিনামূল্যে সরকারি মেডিকেল হাসপাতালে চিকিৎসা পাবেন।

সোমবার (২৩ জুন) সচিবালয়ে বাসসকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, মুক্তিযুদ্ধে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করতে যেখানে ৫৪ বছর লেগেছে, সেখানে অন্তর্বর্তী সরকার মাত্র সাত-আট মাসে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করেছে। এতে সরকারের আন্তরিকতা ও দায়িত্ববোধের প্রতিফলন ঘটেছে। আহত যোদ্ধাদের পুনর্বাসনে নেয়া হচ্ছে আলাদা কর্মসূচি।

তিনি জানান, জুলাই যোদ্ধাদের জন্য আলাদা অধিদফতরও চালু করা হয়েছে, যেখানে ২০ জন কর্মকর্তাসহ একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে সার্বক্ষণিক কাজ চলছে।

ফারুক-ই-আজম বলেন, সরকার জুলাই যোদ্ধাদের 'এ', 'বি' ও 'সি' তিন ক্যাটাগরিতে ভাগ করে ভাতার ব্যবস্থা করেছে।

ভাতা ও সুবিধার বিবরণ:

‘এ’ ক্যাটাগরি: গুরুতর আহত, চলাফেরায় সম্পূর্ণ অক্ষম, ৪৯৩ জন

  • এককালীন ৫ লাখ টাকা (ইতিমধ্যে ২ লাখ দেওয়া হয়েছে, বাকি ৩ লাখ আগামী মাসে)।
  • মাসিক ভাতা ২০ হাজার টাকা।
  • আজীবন চিকিৎসা, বিদেশে চিকিৎসা সুযোগ, পুনর্বাসন, পরিচয়পত্র।

‘বি’ ক্যাটাগরি: গুরুতর আহত, আংশিকভাবে চলাচলে সক্ষম, ৯০৮ জন

  •  এককালীন ৩ লাখ টাকা (ইতিমধ্যে ১ লাখ দেওয়া, বাকি ২ লাখ আগামী মাসে)।
  •  মাসিক ভাতা ১৫ হাজার টাকা।
  •  পুনর্বাসন, প্রশিক্ষণ, চাকরিতে অগ্রাধিকার, পরিচয়পত্র।

‘সি’ ক্যাটাগরি: চিকিৎসার পর সুস্থ, মোট ১০ হাজার ৬৪২ জন

  •  এককালীন ১ লাখ টাকা (ইতিমধ্যে প্রদান)।
  •  মাসিক ভাতা ১০ হাজার টাকা।
  •  পুনর্বাসন ও পরিচয়পত্র।

শহীদদের সম্মান:

  • ৮৩৪ জন 'জুলাই শহীদের' তালিকা প্রকাশিত হয়েছে।
  • প্রত্যেক শহীদ পরিবারকে এককালীন ৩০ লাখ টাকা (১০ লাখ ইতিমধ্যে সঞ্চয়পত্রে দেয়া হয়েছে, বাকি ২০ লাখ আগামী জুলাই মাসে)।
  • প্রতি মাসে শহীদ পরিবারকে ২০ হাজার টাকা ভাতা।
  • শহীদ পরিবারের সক্ষম সদস্যদের চাকরিতে অগ্রাধিকার।

অন্য পদক্ষেপ:

  • ওয়ারিশ জটিলতায় আটকে থাকা ১৩৪টি শহীদ পরিবারের পাওনা দ্রুত পরিশোধের উদ্যোগ।
  • ভুল তালিকা সংশোধনে তদন্ত।
  • গুরুতর আহত ৭ জনকে তুরস্কে ও অন্যদের থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে চিকিৎসা।
  • জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসাবে জাতীয়ভাবে পালনের সিদ্ধান্ত।

উপদেষ্টা বলেন, জুলাই যোদ্ধারা গণতান্ত্রিক বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তাদের ত্যাগের মর্যাদা রক্ষায় সরকার আন্তরিক।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, নিখোঁজ শহীদদের শনাক্তে ডিএনএ পরীক্ষা ও অন্যান্য উদ্যোগ চলবে। কেউ অভিযোগ করলে সরকার সেটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য