Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩১, ২৪ জুন ২০২৫

উপসাগরীয় উত্তেজনায় রুট পরিবর্তন

দোহাগামী বিমানের ফ্লাইট নামলো মাস্কাটে

দোহাগামী বিমানের ফ্লাইট নামলো মাস্কাটে
ছবি: সংগৃহীত

উপসাগরীয় অঞ্চলের চলমান উত্তেজনার কারণে দোহাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকাশ থেকে পথ পরিবর্তন করে ওমানের মাস্কাটে অবতরণ করেছে। সেখান থেকে রিফুয়েলিং সম্পন্ন করে ফ্লাইটটি ঢাকায় ফিরে আসবে।

এ তথ্য নিশ্চিত করেছেন বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর।

তিনি আরও জানান, রাত দেড়টার দিকে বিমানের আরও একটি ফ্লাইট ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। সাধারণত এ ফ্লাইটটি দোহা হয়ে জেদ্দা যায়। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় ফ্লাইটটি দোহায় না থেমে সরাসরি জেদ্দায় পৌঁছাবে।

উল্লেখ্য, ইরান-ইসরায়েল সংঘাতের জেরে কাতার তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। ফলে ওই অঞ্চলে ফ্লাইট চলাচলে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কোলকাতার পূজামণ্ডপে পদদলনে নিহত ২০, যেভাবে ঘটলো দুর্ঘটনা
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার: প্রধানমন্ত্রী
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী
ফ্যামিলি কার্ডে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ
বিক্ষোভে উত্তাল প্যারিস, আটক শতাধিক
হৃদয় ভেঙে দিয়েছে, মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না-তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদ
পুলিশে আসছে বড় নিয়োগ, ২৪৬৭৭ পদ সৃষ্টির উদ্যোগ
বনানীতে ‘জলজ’ থিমে দুর্গোৎসব
ফিফা সভাপতি ঢাকায় আসছেন আজ
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক, উঠেছে আইনি প্রশ্ন
শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩
ছাত্রদলনেতা হত্যায় দণ্ডিতরাও যুবদলের কমিটিতে, বিতর্কিত অর্ধশতাধিক
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ক্লিনটন-ওবামার বিরুদ্ধে চাইলেই বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প
গাজীপুরে ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গণভোটের রায় বাস্তবায়নসহ এনসিপির তিন দাবি
রাজনীতিবিদরা ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ বিকৃত করে লিখেছে: স্পিকার
বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি
রিসোর্টের আগুনে একই পরিবারের ৬ জন নিহত