Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৭, ২২ জুলাই ২০২৫

উত্তরায় বিমান বিধ্বস্ত: বিশ্বের বিভিন্ন দেশের শোক

উত্তরায় বিমান বিধ্বস্ত: বিশ্বের বিভিন্ন দেশের শোক
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ভারত, পাকিস্তান, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জাপান ও সুইজারল্যান্ড। সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় এক্স (সাবেক টুইটার) ও ফেসবুকে দেয়া বার্তায় নেতৃবৃন্দ ও রাষ্ট্রদূতরা তাদের সমবেদনা জানান।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে দেয়া শোকবার্তায় বলেন, ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় তরুণ শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইলো। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। ভারত বাংলাদেশের পাশে রয়েছে এবং সম্ভাব্য সব সহযোগিতা দিতে প্রস্তুত।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ লিখেছেন, এ মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানো শিশু-কিশোরদের জন্য আমরা শোকাহত। বাংলাদেশের জনগণের এ দুঃসময়ে আমরা পাশে আছি। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও গভীর শোক জানিয়ে বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন।

ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশের প্রতিনিধিদল এক বিবৃতিতে বলেছে, উত্তরায় একটি স্কুল ভবনে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আমাদের হৃদয় নিহত, আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে রয়েছে।

জাপানের ঢাকাস্থ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স নাওকি তাকাহাশি ফেসবুকে দেয়া এক বার্তায় বলেন, বাংলাদেশের এ ভয়াবহ দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। একই সঙ্গে পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সেবাদানকারী প্রতিষ্ঠানের দায়িত্বশীল ভূমিকাকে আমরা সাধুবাদ জানাই।

তিনি আরও জানান, নিহতদের পরিবারের প্রতি জাপান সরকারের পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হচ্ছে। মাইলস্টোন স্কুলের সঙ্গে সম্প্রতি অনুষ্ঠিত একটি জাইকা প্রবন্ধ প্রতিযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, এ স্কুলটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বাংলাদেশের প্রতিশ্রুতিশীল ভবিষ্যতের প্রতীক।

সুইজারল্যান্ডের দূতাবাস থেকেও গভীর শোক জানানো হয়েছে। তারা ফেসবুকে লিখেছে, ঢাকায় একটি স্কুল ভবনের ওপর বিমান বিধ্বস্তের ঘটনায় আমরা ব্যথিত। নিহত ও আহতদের পরিবারের প্রতি আমাদের গভীর সহানুভূতি রইল।

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, দুর্ঘটনার সময় বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম ঘনবসতি এড়িয়ে নিরাপদ এলাকায় বিমান নামাতে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বিমানটি দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল ভবনে বিধ্বস্ত হয়।

এ মর্মান্তিক ঘটনায় পাইলটসহ ১৯ জন নিহত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অন্তত ১৬৪ জন। নিহতদের মধ্যে অধিকাংশই স্কুলের শিক্ষার্থী ও কর্মচারী।

বিশ্ব সম্প্রদায়ের এ সহমর্মিতা ও সমবেদনার বার্তা বাংলাদেশের জনগণকে কিছুটা হলেও মনোবল জোগাবে—এমনটাই আশা করছেন অনেকে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান