Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:২০, ২২ জুলাই ২০২৫

বিমান দুর্ঘটনায় জামায়াত আমিরের শোক প্রকাশ

বিমান দুর্ঘটনায় জামায়াত আমিরের শোক প্রকাশ
ছবি: সংগৃহীত

ঢাকার উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর বিমান বিধ্বস্ত হয়ে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামসহ অনেক শিক্ষার্থী শাহাদাত বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এই মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।

বিবৃতিতে জামায়াত আমির সারাদেশে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে উদ্ধার তৎপরতা ও আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান। তিনি নিহতদের রূহের মাগফিরাত ও শহীদ মর্যাদা কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ ছাড়া আহতদের দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করার জন্য আহ্বান জানান তিনি।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ
কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত ৭
পাঁচ দিনেই বিদায় ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়ার!
মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট