Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:১১, ৫ আগস্ট ২০২৫

জাতির উদ্দেশে ভাষণ

আজ নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেন প্রধান উপদেষ্টা

আজ নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেন প্রধান উপদেষ্টা
ফাইল ছবি

ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মাধ্যমে মাফিয়া আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর পূর্ণ হলো আজ মঙ্গলবার (৫ আগস্ট)। ঠিক এক বছর আগে একই দিনে সারা দেশের ছাত্র-জনতা ঢাকামুখী মিছিলে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল। শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হয়।

জুলাই ঘোষণাপত্র আজ বিকেলে পাঠ করবেন ইউনূস

এ ঐতিহাসিক দিনের স্মরণে আজ বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। ঘোষণাপত্রে গত এক বছরে সরকারের কার্যক্রম, সংস্কার প্রক্রিয়া এবং ভবিষ্যতের পরিকল্পনার সারসংক্ষেপ থাকবে।

সরকারি সূত্রগুলো জানিয়েছে, ঘোষণাপত্র পাঠের পর রাতে জাতির উদ্দেশে ভাষণও দেবেন প্রধান উপদেষ্টা। এতে তিনি বহু প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করতে পারেন।

ভাষণে কী থাকছে?

প্রধান উপদেষ্টার প্রেস উইং আনুষ্ঠানিক সময় জানায়নি। তবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু, এবং রেলপথ–এই তিন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান নিশ্চিত করেছেন, ‘ভাষণ রাত আটটার আগে-পরে প্রচার হবে।’

সূত্র জানাচ্ছে, ভাষণে জাতীয় নির্বাচনের সময়রেখা ছাড়াও জুলাই গণহত্যার বিচার ও চলমান সংস্কার কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়া হবে। একই সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার মাধ্যমে যে সমঝোতা হয়েছে, তার বাস্তবায়ন পরিকল্পনাও ভাষণে থাকতে পারে।

এপ্রিল অথবা রমজানের আগেই ভোট?

গত জুনে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে যৌথ বিবৃতিতে বলা হয়েছিল, ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হতে পারে। তবে বিচার ও সংস্কার কার্যক্রমে সন্তোষজনক অগ্রগতি হলে রমজানের আগের সপ্তাহেই ভোট আয়োজন সম্ভব।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সোমবার জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে প্রধান উপদেষ্টা ভোটের সম্ভাব্য সময় জানাতে পারেন। তিনি আরও বলেন, ইসি সব প্রস্তুতি শেষ করে আনছে। তফসিল ঘোষণা হবে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী।

রাজনৈতিক সংলাপের ফলাফল

গত ২৬ জুলাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৪টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি দেন, নির্বাচনের সময়সূচি দ্রুত ঘোষণা করা হবে। বৈঠক শেষে জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, চার থেকে পাঁচ দিনের মধ্যে নির্দিষ্ট সময়সূচি আসবে বলে আমাদের জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

এছাড়া ২৮ জুলাই আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের সঙ্গে বৈঠকে নির্বাচনী প্রস্তুতি পর্যালোচনা করেন ড. ইউনূস। তিনি সেনাবাহিনী, পুলিশ ও মাঠ প্রশাসনের মধ্যে সমন্বয় জোরদারের নির্দেশ দেন।

নিরাপত্তা প্রস্তুতি ও সেনা মোতায়েন

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ অক্টোবর ও নভেম্বর পর্যন্ত চলবে। সেনাসদস্যরাও ইতোমধ্যে মাঠে সক্রিয় হয়েছে এবং তাদের বিচারিক ক্ষমতা রয়েছে। নির্বাচনের সময় প্রায় ৬০ হাজার সেনাসদস্য দায়িত্ব পালন করবেন।

কেন আজ ভাষণ?

প্রথমে সিদ্ধান্ত ছিল ৮ আগস্ট ভাষণ দেবেন ইউনূস, কারণ এ দিনই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিলো। তবে সরকার গঠনের তারিখের বদলে গণঅভ্যুত্থানের ঐতিহাসিক দিন ৫ আগস্টকে কেন্দ্র করেই ভাষণ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

আজকের ভাষণ কেবল নির্বাচনের সময়সূচি নয়, বরং বাংলাদেশের নতুন রাজনৈতিক যাত্রার রূপরেখা ঘোষণা করবে বলে ধারণা করা হচ্ছে। জনমনে প্রত্যাশা—ভাষণে এমন দিকনির্দেশনা থাকবে, যা এক বছর আগে শুরু হওয়া পরিবর্তনের ধারাকে স্থায়ী করবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা