Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৪৮, ১৭ আগস্ট ২০২৫

আপডেট: ০৯:৪৯, ১৭ আগস্ট ২০২৫

সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

বিদেশে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, হাইকমিশন, কনস্যুলেট, এমনকি কূটনীতিকদের কার্যালয় ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এ নির্দেশনা কোনও লিখিত চিঠি বা ই-মেইলের মাধ্যমে নয়, টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে জানিয়ে পরবর্তী পর্যায়ে অন্যান্য মিশনে পৌঁছে দিতে বলা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে, নির্বাচিত কয়েকজন রাষ্ট্রদূতকে স্পষ্টভাবে বলা হয়েছে যে, রাষ্ট্রপতির ছবি অবিলম্বে সরাতে হবে। দক্ষিণ এশিয়া, এশিয়া প্যাসিফিক, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন মিশনের সঙ্গে যোগাযোগে জানা গেছে, এখনও সবার কাছে আনুষ্ঠানিক নির্দেশ পৌঁছায়নি। তবে অন্তত দুটি মিশনের প্রধান সরাসরি সরকারের কাছ থেকে এ বার্তা পাওয়ার কথা নিশ্চিত করেছেন।

দূতাবাস সূত্র জানায়, এর আগে বিদেশে নিযুক্ত বাংলাদেশের সব দূতাবাস, হাইকমিশন ও কূটনীতিকদের বাসভবনে রাষ্ট্রপতির ছবি টানানো ছিলো নিয়ম। নতুন নির্দেশে সে ছবি দ্রুত সরিয়ে ফেলতে বলা হয়েছে। এ বাস্তবায়ন নিশ্চিত করার জন্য অঞ্চলভিত্তিক একজন করে রাষ্ট্রদূতকে তদারকির দায়িত্ব দেয়া হয়েছে। ফলে বিদেশের মিশনগুলোতে আর কোনো রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানের ছবি ঝোলানো থাকছে না।

বিদেশে কর্মরত একজন জ্যেষ্ঠ কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঢাকা থেকে ফোনে আমাদের জানানো হয়েছে রাষ্ট্রপতির ছবি সরাতে হবে। যদিও লিখিত কিছু আসেনি, তবে অন্য মিশনগুলোতেও খবরটি পৌঁছে দিতে হবে এবং বাস্তবায়ন তদারকি করতে হবে।

আরেকজন কূটনীতিক জানান, তাদের অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত সরাসরি এ বার্তা দিয়েছেন। তবে পাশাপাশি কাছের আরেকটি মিশন থেকেও একই খবর পৌঁছানো হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশের এক কূটনীতিক আবার জানান, তিনি এখনও এ ধরনের বার্তা পাননি, তবে তার হাইকমিশনার বিষয়টি জেনেছেন কি না তা নিশ্চিত নন।

এ গোপনীয় নির্দেশনা নিয়ে কূটনৈতিক মহলে নানা আলোচনা চলছে। অনেকেই মনে করছেন, সরকার কেনো হঠাৎ রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দিলো, সেটি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাশিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ
সরে দাঁড়ালো কওমি, এনসিপির অনুষ্ঠানের এবার বাধা হলো প্রশাসন
লাশের পাহাড় নেপাল, মর্গে ঠাঁই নেই
দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ