Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৫, ৪ সেপ্টেম্বর ২০২৫

আট বছর পর 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ একীভূত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ একীভূত
ফাইল ছবি

প্রায় আট বছর আলাদা থাকার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ আবারও একীভূত হলো। বুধবার (৩ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘রুলস অব বিজনেস ১৯৯৬’-এর ক্ষমতাবলে মন্ত্রণালয়ের অধীন জননিরাপত্তা বিভাগ এবং সুরক্ষা সেবা বিভাগকে একত্র করে নতুনভাবে ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়’ নামে পুনর্গঠন করা হলো।

২০১৭ সালের জানুয়ারিতে প্রশাসনিক কাজের সুবিধার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুই ভাগে ভাগ করা হয়েছিলো। তখন একটির নাম হয় জননিরাপত্তা বিভাগ এবং অন্যটির নাম হয় সুরক্ষা সেবা বিভাগ।

জননিরাপত্তা বিভাগের অধীনে ছিলো পুলিশ অধিদফতর, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড, তদন্ত সংস্থা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)।

অন্যদিকে, সুরক্ষা সেবা বিভাগের অধীনে ছিলো বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতর, কারা অধিদফতর, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রামেকে চিকিৎসকদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা
নওগাঁয় রাতে ঢুকে একই পরিবারের ৪ জনকে হত্যা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আওয়ামী দলবাজদের দাপট
কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত অন্তত ২১
শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা
পরীক্ষার আগের রাতেও প্রবেশপত্র সংকট, মহাসড়ক অবরোধে শিক্ষার্থীদের
একই দিনে জন্ম, একই পরীক্ষায় তিন বোন
তৃতীয় মাত্রার জিল্লুরের স্ত্রী ফাহমিদা পেলেন বিএনপির মনোনয়ন
জ্বালানি সংকট নিয়ে সংসদে বিরোধীদলীয় নেতা-স্বরাষ্ট্রমন্ত্রীর বিতর্ক
প্যারিসে জাসাস ফ্রান্স শাখার জমকালো অভিষেক
‘দেশ এখন মবের শহর’—সংসদে রুমিন ফারহানা
সময় ফুরোলেই সংঘাত? যুদ্ধবিরতি বাড়ছে না, কঠোর বার্তা ট্রাম্পের
আওয়ামী লীগ নেত্রীর মেয়ে হচ্ছেন বিএনপির এমপি
সংরক্ষিত নারী আসনে জামায়াতের ৮, এনসিপিসহ বাকিদের ৫
সোশ্যাল মিডিয়ায় সরকারের হস্তক্ষেপ প্রয়োজন: মাহবুব উদ্দিন খোকন
সুবর্ণার পর এবার বিএনপির এমপি হচ্ছেন আওয়ামী নেত্রী মাধবী মারমা
বিএনপির মনোনয়ন পেলেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা
প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলনে তামাক নিয়ন্ত্রণে তিন প্রস্তাব
মেঘনার মৈশারচরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষ, থমথমে পুরো গ্রাম
দেড়শ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন—নতুন মর্যাদায় বগুড়া
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা