Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২০, ২০ এপ্রিল ২০২৬

সোশ্যাল মিডিয়ায় সরকারের হস্তক্ষেপ প্রয়োজন: মাহবুব উদ্দিন খোকন

সোশ্যাল মিডিয়ায় সরকারের হস্তক্ষেপ প্রয়োজন: মাহবুব উদ্দিন খোকন
ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় ব্যক্তি সম্মানহানি ও অনলাইন হয়রানি বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণে সরকারের সক্রিয় ভূমিকার আহ্বান জানিয়েছেন নোয়াখালী-১ আসনের বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য মাহবুব উদ্দিন খোকন।

রোববার (১৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় যেভাবে মানুষের সম্মান ক্ষুণ্ন করা হচ্ছে এবং ‘মবিং’ বা দলবদ্ধ আক্রমণ চালানো হচ্ছে, তা উদ্বেগজনক। বিশেষ করে নারীদের বিরুদ্ধে এসব অপপ্রচার ও হয়রানির ঘটনা বেশি ঘটছে বলে উল্লেখ করেন তিনি।

এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। তাকে উদ্দেশ করে মাহবুব উদ্দিন খোকন বলেন, একজন আইনজীবী ও ব্যারিস্টার হিসেবে তার অভিজ্ঞতা সংসদের কার্যক্রমকে আরও কার্যকর ও প্রাণবন্ত করতে ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।

সংসদ সদস্য খোকন আরও বলেন, সংসদে যারা পেশাদার আইনজীবী হিসেবে নিয়মিত আদালতে কাজ করেন, তাদের বক্তব্যের জন্য বেশি সময় বরাদ্দ দেয়া হলে তা দেশের জন্য উপকারী হবে। এতে আইন প্রণয়ন প্রক্রিয়ায় বাস্তব অভিজ্ঞতা আরও বেশি প্রতিফলিত হবে বলে তিনি মত দেন।

সোশ্যাল মিডিয়া প্রসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, বিদ্যমান আইন প্রয়োগের মাধ্যমে এ খাতকে নিয়ন্ত্রণ করা উচিত। তার মতে, অনলাইন প্ল্যাটফর্মে অনিয়ন্ত্রিত অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ নেয়া জরুরি।

তার এ বক্তব্যের পর সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ এটিকে প্রয়োজনীয় উদ্যোগ হিসেবে দেখছেন, আবার কেউ মত প্রকাশের স্বাধীনতার প্রশ্নে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হরমুজে মার্কিন ড্রোন-সাবমেরিন জব্দের দাবি ইরানের
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো
ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের প্রবাসীরা: হাসনাত
এক ভিসায় মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণ
মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল, ২৭ বিয়ারিং প্যাড ঝুঁকিপূর্ণ: সংসদে সড়কমন্ত্রী
রূপপুর পারমাণবিক প্রকল্পে আগুন, তদন্তে কমিটি
সরকারও আশির দশকে ফিরতে চাইছে: নাহিদ
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তিন দিনে ১০৪০ কোটি টাকা ফেরত
ইসরায়েলকে চাপে রাখতে ঐক্যবদ্ধ ইউরোপ
খোকনের ওই আচরণ সঠিক ছিলো না: আইনমন্ত্রী
আমাকে ভেঙে ফেলা এতো সহজ নয়: বাঁধন
আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের কোনও তথ্য নেই: ভারত
স্ত্রীকে মেয়ে-ভাতিজি সাজিয়ে বিয়ে, দম্পতি গ্রেফতার
আওয়ামী লীগ ‘ক্লোজড চ্যাপ্টার’: সারজিস আলম