Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৫, ২৯ সেপ্টেম্বর ২০২৫

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন আর নেই

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন আর নেই
ছবি: সংগৃহীত

সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন আর নেই। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী।

কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে গত রোববার তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদীতে হত্যা, আক্রমণ ও ভাঙচুরের মামলায় গ্রেফতারের পর থেকেই তিনি কারাগারে ছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের রাজনৈতিক ক্যারিয়ার দীর্ঘ। তিনি ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরে আওয়ামী লীগের প্রার্থী হয়ে ২০০৮, ২০১৪, ২০১৯ এবং সর্বশেষ ২০২৪ সালের জাতীয় নির্বাচনে নরসিংদী-৪ আসন থেকে জয় পান।

তিনি ২০১৯ সালে প্রথমবার শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন এবং ২০২৪ সালে দ্বিতীয়বার একই মন্ত্রণালয়ের দায়িত্ব পান। তার রাজনৈতিক জীবনে দলীয় ও সরকারি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন ছাড়াও তিনি দীর্ঘ সময় নরসিংদী অঞ্চলে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা