Sobar Desh | সবার দেশ কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ০২:০১, ২৭ আগস্ট ২০২৫

বন্ধুর জানাজায় কেঁদে ভাইরাল সুধীর বাবু আর নেই

বন্ধুর জানাজায় কেঁদে ভাইরাল সুধীর বাবু আর নেই
ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামের সুধীর চন্দ্র দাস, যিনি মুসলিম বন্ধুর জানাজায় অঝোরে কাঁদার একটি মুহূর্তের জন্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১টায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন তিনি। চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের চাপাচোঁ গ্রামে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

২০২১ সালের ৮ সেপ্টেম্বর গুণবতী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মীর হোসেন সওদাগরের জানাজায় সুধীর বাবু উপস্থিত হয়ে অঝোরে কাঁদতে থাকেন। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা যায়, জানাজার নামাজ চলাকালীন তিনি একটি গাছের গুঁড়িতে বসে চোখের জল ফেলছেন। এ দৃশ্য দুই বন্ধুর অকৃত্রিম ভালোবাসার এক বিরল উদাহরণ হিসেবে মানুষের হৃদয় স্পর্শ করেছিলো।

সুধীর বাবুর ছেলে অর্জুন চন্দ্র দাস জানান, তার বাবা মঙ্গলবার দুপুরে বার্ধক্যজনিত কারণে আমাদের ছেড়ে চলে গেছেন। রাতেই গ্রামের শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

অর্জুন চন্দ্র দাস আরও বলেন, আমার বাবা এবং মীর হোসেন চাচা ছিলেন শৈশবের বন্ধু। তারা ছোটবেলা থেকেই একসাথে খেলাধুলা ও আড্ডা দিয়ে বড় হয়েছেন। কাজের ব্যস্ততার মাঝেও তারা একসাথে সময় কাটাতেন। মীর চাচার মৃত্যুর পর বাবা মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলেন।

সুধীর বাবুর স্মৃতি কেবল তার পরিবার নয়, বরং দুই সম্প্রদায়ের বন্ধুত্বের এক চিরস্থায়ী নিদর্শন হিসেবে মনে থাকবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা