Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৭, ৯ জুন ২০২৫

এ কে খন্দকারের স্ত্রী ফরিদা খন্দকার আর নেই

এ কে খন্দকারের স্ত্রী ফরিদা খন্দকার আর নেই
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক ও সাবেক মন্ত্রী এ কে খন্দকারের (বীর উত্তম) স্ত্রী ফরিদা খন্দকার মারা গেছেন।

রোববার (৮ জুন) দুপুর সোয়া ১২টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

পারিবারিক সূত্র জানায়, ঈদের দিন শনিবার নিউমোনিয়া, ইউরোসেপসিস, হাইপোথাইরয়েডিজমসহ বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়া হলেও শেষরক্ষা হয়নি।

ফরিদা খন্দকার এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

জানা গেছে, আগামী বুধবার বাদ আসর বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বাশারের শাহীন মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে তেজগাঁও বিএএফ শাহীন কবরস্থানে দাফন করা হবে।

পারিবারিকভাবে জানানো হয়েছে, মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের দোয়া চাওয়া হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য