Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৭, ৬ অক্টোবর ২০২৫

কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি আরব চুক্তি স্বাক্ষর

কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি আরব চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাধারণ কর্মী নিয়োগ বিষয়ে প্রথমবারের মতো একটি আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) রিয়াদে এ চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং সৌদি আরবের পক্ষে মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রী ইঞ্জিনিয়ার আহমেদ বিন সোলাইমান আল-রাজী।

চুক্তিটিকে দুই দেশের শ্রমবাজার সম্প্রসারণ ও নিরাপদ অভিবাসন ব্যবস্থায় এক যুগান্তকারী মাইলফলক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

১৯৭৬ সালে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে সৌদি আরবে শ্রমিক পাঠানো শুরু হয়। তখন থেকে এখন পর্যন্ত প্রায় ৩০ লাখের বেশি বাংলাদেশি কর্মী সৌদি আরবে কাজ করছেন। এটি বাংলাদেশের সবচেয়ে বড় রেমিট্যান্স উৎস হিসেবে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এর আগে ২০১৫ সালে গৃহকর্মী নিয়োগ এবং ২০২২ সালে দক্ষতা যাচাই ও স্বীকৃতি সংক্রান্ত দুটি চুক্তি হয়েছিলো। তবে এবারই প্রথম সাধারণ কর্মীদের নিয়োগ নিয়ে সরাসরি সরকার-টু-সরকার (G2G) চুক্তি হলো।

চুক্তির মূল দিকগুলো

  • বাংলাদেশ থেকে দক্ষ, আধা-দক্ষ ও সাধারণ কর্মী পাঠানোর সুযোগ আরও বাড়বে।
  • নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, প্রশিক্ষণ, দক্ষতা যাচাই ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করা হবে।
  • আকামা নবায়ন, এক্সিট ভিসা প্রদান ও নিয়োগকর্তার দায়বদ্ধতা স্পষ্টভাবে নির্ধারণ করা হবে।
  • কর্মী নিয়োগে যৌথ অনলাইন ডেটা প্ল্যাটফর্ম গঠন করা হবে, যেখানে প্রতিটি নিয়োগ ও চুক্তির তথ্য সংরক্ষিত থাকবে।

চুক্তি স্বাক্ষরের আগে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে ড. আসিফ নজরুল বলেন, 

আমরা দক্ষ কর্মী প্রেরণের আগে প্রশিক্ষণ ও সার্টিফিকেশন নিশ্চিত করবো। এতে সৌদি আরব আরও মানসম্মত শ্রমশক্তি পাবে।

জবাবে সৌদি মানবসম্পদ মন্ত্রী আহমেদ বিন সোলাইমান আল-রাজী বলেন, 

বাংলাদেশ আমাদের গুরুত্বপূর্ণ শ্রমবাজার অংশীদার। এ চুক্তি শুধু নিয়োগ নয়, মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রেও নতুন অধ্যায় সূচনা করবে।

তিনি আরও বলেন, উভয় দেশ কর্মীদের কল্যাণ, দক্ষতা উন্নয়ন ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে।

বৈঠকে বাংলাদেশে সৌদি বিনিয়োগে প্রশিক্ষণকেন্দ্র স্থাপন, নারী কর্মীদের সুরক্ষা, ডিজিটাল যাচাইকরণ ব্যবস্থা চালু এবং দালালচক্র দমন যৌথ মনিটরিং সিস্টেম গঠনের বিষয়েও আলোচনা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন, মিশন উপপ্রধান এস. এম. নাজমুল হাসান, শ্রম কাউন্সেলর মুহাম্মাদ রেজায়ে রাব্বীসহ দুই দেশের সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা।

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, 

এ চুক্তি কার্যকর হলে আগামী দুই বছরের মধ্যে সৌদি আরবে বাংলাদেশি কর্মীর সংখ্যা অন্তত ২০ শতাংশ বাড়বে। বর্তমানে সেখানে প্রায় ২৭ লাখ বাংলাদেশি কর্মী রয়েছেন, যারা বছরে প্রায় ৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠান।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, দক্ষ কর্মী রফতানি কেবল রেমিট্যান্স বাড়াবে না, এটি বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক ও আন্তর্জাতিক শ্রমবাজারে ভাবমূর্তিও উজ্জ্বল করবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন অলি আহমদ
শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপতির শপথ নেবেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দন
কোনও ব্যক্তি দেখে সিদ্ধান্ত নেয়া হবে না: দুদক চেয়ারম্যান
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
চাঁদা না পেয়ে ঢামেক চিকিৎসকের ওপর হামলা
মুক্তি পেলে সেনাপ্রধানের সঙ্গে সংঘাতে যাবেন না ইমরান: পিটিআই নেতা
রাষ্ট্রপতি নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে ভোট দেননি রুমিন
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন
ডাকসু নির্বাচনের প্রস্তুতি শুরু, দ্রুত সিদ্ধান্ত ঢাবি প্রশাসনের
এক বিদ্যালয়ে দুই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, দ্বন্দ্বে ব্যাহত পাঠদান
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল
৭০ অনুচ্ছেদে পরিবর্তন করেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী
ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
একাদশে ভর্তি শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর