Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৫, ২০ মার্চ ২০২৬

যুদ্ধের প্রভাব

বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি

বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে ২৮২ জন বাংলাদেশি নাগরিককে বিশেষ ব্যবস্থায় দেশে ফিরিয়ে আনা হচ্ছে।

শুক্রবার (২০ মার্চ) একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে রওনা হয়েছেন। ফ্লাইটটি বাহরাইন থেকে সৌদি আরবের দাম্মাম হয়ে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, মানামা জানায়, দূতাবাসের উদ্যোগে গালফ এয়ার-এর একটি বিশেষ ফ্লাইট স্থানীয় সময় সকাল ৯টায় ২৮২ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে।

যাত্রার আগে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেখা করতে মানামার গোল্ডেন টিউলিপ হোটেল-এ উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার। তিনি যাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের নিরাপদ যাত্রা কামনা করেন।

রাষ্ট্রদূত এ উদ্যোগে সহযোগিতার জন্য গালফ এয়ার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং প্রবাসীদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে দূতাবাসের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান
মাহমুদউল্লাহর ৮ ছক্কা, তবু হার বাংলাদেশের
পর্দার ফাটাকেষ্ট এবার সত্যিই মন্ত্রী!
ফের বাড়লো জেট ফুয়েলের দাম
মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
মেসির বিদায়ে ভালোবাসায় ভাসালো বার্সা
বন্ধুত্ব চাইলে ভারতকে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে: নাহিদ
এমপির উপস্থিতিতে জামায়াত আমিরকে মারধর
রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের টেনে-হিঁচড়ে আটক