Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫১, ১৩ অক্টোবর ২০২৫

আকাশপথে নজরদারি

‘মা ইলিশ সংরক্ষণ অভিযানে’ বিমান বাহিনী

‘মা ইলিশ সংরক্ষণ অভিযানে’ বিমান বাহিনী
ছবি: সংগৃহীত

ইলিশের প্রজনন মৌসুমে অবৈধ মাছ ধরার বিরুদ্ধে জাতীয় উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনী হাতে নিয়েছে বিশেষ অভিযান—‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫’।

রোববার (১২ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ নীতির আওতায় বিমান বাহিনী দেশের বিভিন্ন নদী ও উপকূলীয় অঞ্চলে এয়ার সার্ভেইলেন্স বা বিমান নজরদারি মিশন পরিচালনা করছে।

এ কার্যক্রম চলবে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত। এর অংশ হিসেবে বিমান বাহিনীর হেলিকপ্টার বিভিন্ন এলাকায় আকাশপথে টহল দিয়ে অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে কাজ করছে।

রোববার সকাল থেকে এক মিশনে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার মুন্সীগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার সদর, লৌহজং, শিবচর, কালকিনি, জাজিরা, নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার নদীগুলোর ওপর দিয়ে উড্ডয়ন করে সফলভাবে নজরদারি অভিযান সম্পন্ন করে।

এদিন সন্ধ্যায় আরেকটি হেলিকপ্টার খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার শরণখোলা থেকে শ্যামনগর পর্যন্ত, অর্থাৎ সুন্দরবন ও দক্ষিণ-পশ্চিম উপকূল অঞ্চলে অনুরূপ মিশন পরিচালনা করে।

বিমান বাহিনীর হেলিকপ্টারগুলোতে সংযুক্ত করা হয়েছে উচ্চক্ষমতাসম্পন্ন সার্চলাইট ‘নাইট সান’, যা রাতে পানির ওপর চলমান নৌযানগুলো পর্যবেক্ষণে সহায়তা করে। এছাড়া পাইলট ও ক্রুরা নাইট ভিশন গগলস ব্যবহার করছেন, যাতে সম্পূর্ণ অন্ধকারেও অবৈধ মাছ ধরার কার্যক্রম শনাক্ত করা যায়।

আইএসপিআর জানায়, আকাশপথে এ নজরদারি মিশনগুলো ভূমিতে অবস্থানরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মৎস্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে রেডিও যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে সমন্বিতভাবে পরিচালিত হচ্ছে, যাতে তাৎক্ষণিকভাবে অবৈধ কার্যক্রম শনাক্ত ও প্রতিরোধ সম্ভব হয়।

উল্লেখিত অঞ্চল ছাড়াও বিমান বাহিনীর অন্যান্য ঘাঁটি থেকে কুতুবদিয়া, বরিশাল ও ভোলা উপকূলীয় অঞ্চলেও এ ধরনের বিমান নজরদারি অভিযান চলবে।

বাংলাদেশ বিমান বাহিনী জানিয়েছে, দেশের আকাশের নিরাপত্তা রক্ষার পাশাপাশি পরিবেশ ও জাতীয় সম্পদ সুরক্ষায় তারা সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ এবং এ মিশন তারই অংশ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী