Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০১, ২৯ অক্টোবর ২০২৫

সতর্ক করলেন প্রধান উপদেষ্টা

নির্বাচন বানচালের চেষ্টা হতে পারে ভেতর-বাহির থেকে

উচ্চপর্যায়ের বৈঠকে ড. মুহাম্মদ ইউনূসের বার্তা—বড় শক্তি নামতে পারে, আক্রমণও আসতে পারে

নির্বাচন বানচালের চেষ্টা হতে পারে ভেতর-বাহির থেকে
ছবি: সংগৃহীত

ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আশঙ্কা প্রকাশ করেছেন, নির্বাচনী প্রক্রিয়া বানচালের জন্য দেশের ভেতর ও বাহির থেকে সমন্বিত আক্রমণ আসতে পারে। তিনি বলেছেন, ছোটখাটো নয়, বড় শক্তি নিয়ে বানচালের চেষ্টা করা হবে। হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে। এ নির্বাচন হবে চ্যালেঞ্জিং। যত ঝড়ঝাপ্টাই আসুক, আমাদের তা অতিক্রম করতেই হবে।

বুধবার (২৯ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত নির্বাচন প্রস্তুতিমূলক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এসব কথা বলেন। পরে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের উদ্ধৃতি দেন তার প্রেস সচিব শফিকুল আলম।

প্রধান উপদেষ্টা বলেন, 

নির্বাচন ঘিরে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর পরিকল্পনা চলছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়। দেশের ভেতর-বাহির থেকে অত্যন্ত পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি ও ভিডিও বানিয়ে ছড়িয়ে দেয়া হবে। একবার কোনও অপপ্রচার ছড়াতে শুরু করলে সেটা ঠেকানো কঠিন হয়, তাই শুরুতেই প্রতিরোধ করতে হবে, বলেন তিনি।

তিনি নির্বাচন সংশ্লিষ্ট সংস্থাগুলোর উদ্দেশে নির্দেশনা দিয়ে বলেন, ইলেকশন কমিশন এবং সংস্কৃতি মন্ত্রণালয়কে যত বেশি সম্ভব টিভিসি, তথ্যচিত্র বা সচেতনতামূলক ভিডিও তৈরি করতে হবে। এগুলো ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতে হবে, যাতে জনগণ নিজেরাই সচেতন ও প্রস্তুত হতে পারে।

ড. ইউনূস আরও বলেন, আগামী নির্বাচনকে একটি সুন্দর, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত করতে হলে মানুষের কাছে পৌঁছাতে হবে। জনগণকে জানাতে হবে নির্বাচনী নীতিমালা, ভোটকেন্দ্রে আচরণবিধি, ভোট প্রদানের নিয়ম, এবং কোথাও বিশৃঙ্খলা হলে করণীয় কী।

তিনি যোগ করেন, নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, এটি জাতির সম্মিলিত পরীক্ষা। এ প্রক্রিয়ায় কারো বিভ্রান্তিতে পড়ে যেন জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত না হয়, সেটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা
বিতর্ককে পেছনে ফেলে ‘লক আপ ২’-এর চ্যাম্পিয়ন শ্রেয়া কালরা
পতনের আগেই স্বজনদের নিরাপদে সরিয়ে নেন হাসিনা
জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্ত; অনলাইনে টিকিট কাটবেন যেভাবে
বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়
পথ হারালে জুলাই জাদুঘরে এসে আবার পথ খুঁজে নেবো: ড. ইউনূস
জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’ নিয়ে দুঃখ প্রকাশ
জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা
হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে জীবন দেবোব: জামায়াত আমির
খুনি হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর
গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নাহিদ
আবু সাঈদের ছবি ছাড়া কোনও প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই ডকুমেন্টারিতে বিকৃতি, ক্ষমা চেয়ে সংশোধনের ঘোষণা মন্ত্রীর
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দিলো বিএনপি