Sobar Desh | সবার দেশ

প্রকাশিত: ১৫:১৬, ৩০ সেপ্টেম্বর ২০২৫

নির্বাচন বাধাগ্রস্ত করলে জনগণ তা প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন

নির্বাচন বাধাগ্রস্ত করলে জনগণ তা প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন
ছবি: সংগৃহীত

দেশের জনগণ এখন নির্বাচনমুখী; আর যারা ভোটের পরিবেশ বাধাগ্রস্ত করতে চায়, জনগণ তাদের চিহ্নিত করে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জিয়া উদ্যানে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি ধর্মভিত্তিক বিভাজন চায় না; বরং সব ধর্ম ও বর্ণের সমন্বয়ে রাজনীতি করে। সুষ্ঠু গণতান্ত্রিকভাবে জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য। তিনি সব রাজনৈতিক দলকে বিভাজন পরিহার করে একসাথে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যেই জনসংযোগ শুরু করেছেন। জনগণ নির্বাচন চায়, গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রযাত্রা চায়। কোনো দল বা শক্তি নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করলে জনগণ তাদের প্রতিহত করবে। দেশি-বিদেশি ষড়যন্ত্রও টিকবে না।

অপরদিকে, বর্তমান আলোচনায় থাকা পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির বিরোধিতা করে সালাহউদ্দিন আহমদ বলেন, এ পদ্ধতিতে দেশে সবসময় ঝুলন্ত পার্লামেন্ট ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে। দেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান