Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৭, ১৭ নভেম্বর ২০২৫

হাসিনাকে ফাঁসি দিলে কাউকে ছাড় নয়, ভারতীয় নম্বর থেকে হুমকি

হাসিনাকে ফাঁসি দিলে কাউকে ছাড় নয়, ভারতীয় নম্বর থেকে হুমকি
ছবি: সংগৃহীত

চব্বিশের জুলাই–আগস্টের গণহত্যা মামলার রায় ঘোষণার প্রাক্কালে চাপ ও উদ্বেগ আরও বেড়েছে। এবার ভারতীয় নম্বর ব্যবহার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমকে সরাসরি হত্যার হুমকি দেয়া হয়েছে। রোববার (১৬ নভেম্বর) রাত থেকে সোমবার সকালের মধ্যে চিফ প্রসিকিউটরসহ টিমের প্রায় সব সদস্যের ফোনে একাধিকবার হুমকি আসে।

প্রসিকিউশন টিমের সদস্যরা সাংবাদিকদের জানান, রাতভর একাধিক অজ্ঞাত নম্বর থেকে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। ফোনকলগুলোর বেশিরভাগ এসেছে ভারতের কান্ট্রি কোড +91 ব্যবহৃত নম্বর থেকে।

‘হাসিনার শাস্তি হলে কাউকে বাঁচতে দেওয়া হবে না’

প্রসিকিউটর তারেক আবদুল্লাহ বলেন,

গতকাল সন্ধ্যার পর থেকেই অজ্ঞাত নম্বর থেকে ফোন করে হুমকি দেয়া শুরু হয়েছে। আজও বেশ কয়েকটি ফোন পেয়েছি। অধিকাংশ ফোনকল এসেছে ভারতের কান্ট্রি কোড ব্যবহার করে। বলা হয়েছে—শেখ হাসিনার শাস্তি হলে আমাদের টিমের কাউকে বাঁচতে দেবে না।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, তিনিও অসংখ্য হুমকিমূলক ফোন পেয়েছেন। তার ভাষায়, 

এক সময় ফোন বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। সব ফোনে একই ভাষা, একই হুমকি—নেত্রীর সাজা হলে আমাদের জীবন শেষ করে দেবে।

‘ভীরু ও গণহত্যাকারীদের ভাষা’—চিফ প্রসিকিউটর

হুমকিকে তিনি গুরুত্ব দিতে নারাজ। তাজুল ইসলাম বলেন,

ভীরু, কাপুরুষ ও গণহত্যাকারীদের ভাষা এমনই হয়। এগুলো আমলে নেয়ার কিছু নেই।

নিরাপত্তা নিয়ে আলাদা সতর্কতা

প্রসিকিউশন টিমকে দেয়া হুমকির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে। রায়কে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট এলাকা ও ট্রাইব্যুনাল ইতোমধ্যে সর্বোচ্চ নিরাপত্তাবলয়ে রাখা হয়েছে।

রায়ের দিন ধাওয়া, নাশকতা বা লক্ষ্যভিত্তিক হামলার ঝুঁকি বিবেচনায় টিমের সদস্যদের নিরাপত্তা আরও জোরদার করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের ইঙ্গিত রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার