Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৮:২১, ১৯ নভেম্বর ২০২৫

১৩তম জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন

আজ ইসির সংলাপে বিএনপি–জামায়াতসহ ১২ দল

আজ ইসির সংলাপে বিএনপি–জামায়াতসহ ১২ দল
ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সে অংশ হিসেবে আজ বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিএনপি ও জামায়াতসহ মোট ১২টি রাজনৈতিক দলের সঙ্গে বসছে ইসি।

ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক সোমবার (১৭ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন।

সকাল ও বিকেল—দুটি পর্বে সংলাপ

আজকের সংলাপে অংশ নিতে দুটি পর্বে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন।

সকালে যেসব দল অংশ নেবে

  • জামায়াতে ইসলামী
  • বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)
  • ইনসানিয়াত বিপ্লব
  • জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
  • গণসংহতি আন্দোলন
  • জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)

বিকেল ২টা থেকে যাদের সংলাপ

  • বিএনপি
  • বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)
  • গণঅধিকার পরিষদ (জিওপি)
  • নাগরিক ঐক্য
  • বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি)
  • বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)

৪ দিনে ৪৮ দলকে আমন্ত্রণ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে আগের বৃহস্পতিবার, রোববার, সোমবার ও আজ বুধবার—চার দিনে মোট ৪৮টি রাজনৈতিক দলকে আলোচনায় ডাকছে ইসি। উদ্দেশ্য—নির্বাচন ঘিরে মতামত শোনা, দাবি-দাওয়া জানা এবং কমিশনের পরিকল্পনা দলগুলোকে তুলে ধরা।

বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল ৫৫টি

ইসি সূত্রে জানা গেছে, নতুন যুক্ত হওয়া দুই দলসহ দেশে বর্তমানে ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। এ ছাড়া আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, এবং আরও তিনটি দলের নিবন্ধন বাতিল রয়েছে।

ইসি ও রাজনৈতিক দলগুলোর এ ধারাবাহিক সংলাপকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সামান্তাদের রাজনীতিতে আরও বড় জায়গা চান তাসনিম জারা
টেকনাফে পাচারকারীদের-যৌথবাহিনীর গোলাগুলি, আহত সেনাসদস্যের মৃত্যু
জামায়াতের জোটে আপত্তি, এনসিপি ছাড়লেন তিন নেত্রী
চুয়েট উপাচার্যের পুনর্বহালে রিজভীর দ্বারস্থ শিক্ষার্থীরা
হাসিনার গুণ্ডা-পাণ্ডারা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ৬
গ্যাস আমদানিনির্ভরতা কমাতে কতটা ভূমিকা রাখবে তিতাসের নতুন দুই কূপ?
টেকনাফে যৌথবাহিনীর অভিযানে গোলাগুলি, সেনাসদস্য আহত
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ডিসেম্বরে
ভুটানকে হারিয়ে সাফে বাংলাদেশের শুভসূচনা
পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে হেনস্তার অভিযোগ
‘ওই নারী আমার স্ত্রী নন’, দাবি রনির
৭ নভেম্বর ছুটি সব পোশাক কারখানায়
এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন
৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে
বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের রায়, শুরু পতনের অধ্যায়