Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১০, ২৭ অক্টোবর ২০২৫

আপডেট: ১৬:১০, ২৭ অক্টোবর ২০২৫

শাপলা বরাদ্দের সুযোগ নেই, অন্য প্রতীকেই গণবিজ্ঞপ্তি: ইসি সচিব

শাপলা বরাদ্দের সুযোগ নেই, অন্য প্রতীকেই গণবিজ্ঞপ্তি: ইসি সচিব
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) বিধিমালায় ‘শাপলা’ প্রতীক অন্তর্ভুক্ত না থাকায় এ প্রতীক কোনও রাজনৈতিক দলকে বরাদ্দ দেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানিয়েছেন, কমিশন স্ববিবেচনায় বিকল্প প্রতীক নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি জারি করবে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন আখতার আহমেদ।

তিনি বলেন, শাপলা প্রতীক বিষয়ে কমিশন আগেই তাদের অবস্থান স্পষ্ট করেছে। বিধিমালায় যেহেতু এ প্রতীক নেই, তাই কোনও দলকে এটি বরাদ্দ দেয়ার প্রশ্নই ওঠে না। এখন পর্যন্ত কোনও বিকল্প প্রস্তাবও কমিশনের কাছে আসেনি। ফলে কমিশন আগের সিদ্ধান্তেই অটল রয়েছে।

আরপিও (প্রতিনিধিত্ব আদেশ) সংশোধনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা প্রসঙ্গে সচিব বলেন, কমিশন দীর্ঘ সময় ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিক দফায় আলোচনা করেছে। সব মতামত পর্যালোচনা করে প্রস্তাবগুলো তৈরি করা হয়েছে। এখন পর্যন্ত কোনও সাংঘর্ষিক বিষয় চিহ্নিত হয়নি, তাই অনুমান নির্ভর মন্তব্য করা ঠিক হবে না।

তিনি আরও বলেন, কমিশন আরপিও সংশোধনের প্রস্তাবগুলো পাঁচটি দৃষ্টিকোণ থেকে বিবেচনা করেছে—যেগুলো স্বচ্ছ ও গ্রহণযোগ্য, ভাষাগত বা সংখ্যাগতভাবে সংশোধনযোগ্য, রাজনৈতিক ঐকমত্য ছাড়া অসম্ভব, বিদ্যমান আইনে নির্ধারিত এবং কমিশনের নিজস্ব বিবেচনায় সংশোধনযোগ্য।

ইসি সচিবের এ বক্তব্যের মাধ্যমে মূলত স্পষ্ট হয়েছে, আগ্রহী কোনও দল বা জোট চাইলে ‘শাপলা’ প্রতীকের পরিবর্তে কমিশন নির্ধারিত অন্য প্রতীকেই নির্বাচনে অংশ নিতে হবে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য