Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৯, ২৭ অক্টোবর ২০২৫

ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ আজ: ইসি সচিব

ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ আজ: ইসি সচিব
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার (২৭ অক্টোবর) ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে চলতি সপ্তাহের মধ্যেই নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া শেষ করা হবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

রোববার (২৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

আখতার আহমেদ বলেন, ভোটকেন্দ্রের তালিকা আসলে চূড়ান্ত। কয়েকটি সংশোধনের প্রস্তাব এসেছিলো, সেটিও করা হয়েছে। আগামীকাল সকালে আমরা সেটি আনুষ্ঠানিকভাবে ব্রিফ করে জানাবো।

নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, মাঠপর্যায় থেকে কিছু অতিরিক্ত তথ্য আসছে, সেগুলো যাচাই-বাছাই চলছে। এ সপ্তাহের মধ্যেই আমরা নিবন্ধন সম্পন্ন করবো। আমাদেরও সময়সীমা আছে—তাই দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছি।

জাতীয় নাগরিক পার্টির প্রতীক বরাদ্দ প্রসঙ্গে প্রশ্ন করা হলে ইসি সচিব সরাসরি কোনও মন্তব্য করেননি। তিনি বলেন, প্রতীকের বিষয়টি আমরা পরে জানাবো।

নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী কাজের অগ্রগতি বিষয়ে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, সবকিছু শতভাগ নির্দিষ্ট সময়ের মধ্যে করা সম্ভব নয়। কিছু বিষয় আগেই শেষ করেছি, কিছু জায়গায় অ্যাডজাস্টমেন্ট রাখতে হয়েছে। তবে আতঙ্কিত বা উদ্বিগ্ন হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি।

তিনি আরও বলেন, এখন সময় অনুযায়ী কিছু বিষয় পর্যালোচনা করে এগোতে হচ্ছে। নির্বাচন একটি চলমান প্রক্রিয়া—প্রতিটি ধাপে বাস্তবতা বিবেচনা করেই আমরা সিদ্ধান্ত নিচ্ছি।

শনিবার রাতে ইসি প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, পুলিশ একজনকে আটক করেছে। ঘটনাটি ভবনের বাইরে ঘটেছে। ইসির পক্ষ থেকে মামলা করার প্রয়োজন হলে আমরা করবো।

কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক প্রসঙ্গে ইসি সচিব জানান, তারা মূলত বাংলাদেশের নির্বাচনী প্রস্তুতি, প্রবাসীদের ভোটার নিবন্ধন, প্রযুক্তির অপব্যবহার রোধ এবং নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত