Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩১, ২১ অক্টোবর ২০২৫

নিয়োগপ্রাপ্তদের পরিচয় ও যোগ্যতা যাচাই শুরু

ইসির ৩৩৪ কর্মচারীর পুলিশ ভেরিফিকেশনের নির্দেশ

ইসির ৩৩৪ কর্মচারীর পুলিশ ভেরিফিকেশনের নির্দেশ
ফাইল ছবি

নির্বাচন কমিশন সচিবালয় এবং মাঠ পর্যায়ের বিভিন্ন কার্যালয়ে ২০২৩-২৪ অর্থবছরে নিয়োগ পাওয়া তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৩৩৪ জন কর্মচারীর পুলিশ ভেরিফিকেশন (প্রত্যয়ন) করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২০ অক্টোবর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল কবীর স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, কমিশনের সচিবালয় ও মাঠ পর্যায়ে নিয়োগ পাওয়া ১২তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের চরিত্র, পূর্ব কার্যকলাপ, শিক্ষাগত যোগ্যতা ও স্থায়ী ঠিকানা যাচাইয়ের জন্য এ পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করা হচ্ছে। নিয়োগপত্রের শর্ত অনুযায়ী এ যাচাই বাধ্যতামূলক।

আদেশে আরও উল্লেখ করা হয়েছে, জনবল ব্যবস্থাপনা-২ শাখা থেকে দেখা গেছে—বিগত সময়ে নিয়োগ পাওয়া কিছু কর্মচারীর পুলিশ প্রত্যয়ন এখনও সম্পন্ন হয়নি। ফলে তাদের আনুষ্ঠানিক যাচাই দ্রুত শেষ করতে নতুন করে নির্দেশনা দেয়া হলো।

নির্দেশনার মূল ধাপগুলো হলো:

  • সংশ্লিষ্ট কর্মচারীদের ৩০ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে পুলিশ প্রত্যয়ন বিবরণী ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রের দুই সেট নিজ নিজ অফিসপ্রধানের কাছে দাখিল করতে হবে।
  • নির্বাচন কমিশন সচিবালয়ে কর্মরতরা জনবল ব্যবস্থাপনা-২ শাখা থেকে ফরম সংগ্রহ করবেন। নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠ পর্যায়ের কার্যালয়ে কর্মরতরা ফরম পূরণ ও স্বাক্ষরের পর ১০ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কর্মচারীর স্থায়ী ঠিকানার জেলা পুলিশের পুলিশ সুপার বরাবর পাঠাবেন।
  • প্রত্যয়ন সম্পন্ন হওয়ার পর এক সেট সত্যায়িত কপি সংশ্লিষ্ট দফতরে সংরক্ষণ করতে হবে এবং মূল কপি জনবল ব্যবস্থাপনা-২ শাখায় পাঠাতে হবে।

এদিকে, ইসির আরেকটি অফিস আদেশে বলা হয়েছে, কমিশনের আওতাধীন কার্যালয়গুলোতে আউটসোর্সিং প্রক্রিয়ায় নিয়োগ পাওয়া কর্মচারীদের ক্ষেত্রেও পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, প্রশাসনিক শৃঙ্খলা ও নিরাপত্তাজনিত কারণে এ উদ্যোগ নেয়া হয়েছে, যাতে কোনও অনৈতিক পটভূমির ব্যক্তিরা কমিশনের সংবেদনশীল কার্যক্রমে যুক্ত না হতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য