Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৩, ১১ নভেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এআই ব্যবহারে কড়াকড়ি

ইসির আচরণবিধি জারি: পোস্টার ও ড্রোনে নিষেধাজ্ঞা

ইসির আচরণবিধি জারি: পোস্টার ও ড্রোনে নিষেধাজ্ঞা
ফাইল ছবি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) সোমবার রাতে ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা–২০২৫’ প্রকাশ করেছে। এতে প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় পোস্টার, ড্রোন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ইসির গেজেট অনুযায়ী, নির্বাচনী প্রচারে এখন থেকে সোশ্যাল মিডিয়ায় প্রচার চালানোর ক্ষেত্রে কড়াকড়ি থাকবে। অসৎ উদ্দেশ্যে এআই প্রযুক্তি ব্যবহার করলে বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

এছাড়া কোনো প্রার্থী বা দল আসনপ্রতি ২০টির বেশি বিলবোর্ড স্থাপন করতে পারবে না। ঘরবাড়ি, সরকারি স্থাপনা বা যানবাহনে পোস্টার ও ব্যানার টানানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচনী এলাকায় ড্রোন ব্যবহার করলেও শাস্তির মুখোমুখি হতে হবে প্রার্থী বা দলের মনোনীত কর্মীদের।

নতুন আচরণবিধিতে বলা হয়েছে, নিয়ম ভঙ্গের ক্ষেত্রে প্রার্থী সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, দেড় লাখ টাকা জরিমানা এবং সংশ্লিষ্ট দলের ক্ষেত্রেও সমপরিমাণ অর্থদণ্ডের মুখে পড়তে পারেন। প্রয়োজনে তদন্তের পর প্রার্থিতা বাতিলের ক্ষমতাও ইসির হাতে থাকবে।

এবারের নির্বাচনে প্রতিটি প্রার্থী ও রাজনৈতিক দলকে একমঞ্চে ইশতেহার ঘোষণা এবং আচরণবিধি মেনে চলার অঙ্গীকারনামা দিতে হবে। ইসির নির্দেশনা অনুযায়ী, প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শুরু করার আগে এ অঙ্গীকারনামায় স্বাক্ষর বাধ্যতামূলক।

ইসি জানায়, ২০০৮ সালের আচরণবিধির সঙ্গে সামঞ্জস্য রেখে এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সর্বশেষ সুপারিশ বিবেচনায় নিয়ে নতুন বিধিমালা তৈরি করা হয়েছে। সম্প্রতি গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ জারির পর তারই ধারাবাহিকতায় আচরণবিধি গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, এ বিধিমালার উদ্দেশ্য হলো নির্বাচনী প্রচারকে আরও স্বচ্ছ, প্রযুক্তিনির্ভর ও সহিংসতামুক্ত রাখা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার