Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৮, ২০ নভেম্বর ২০২৫

জরুরি আবেদন অগ্রাধিকার ভিত্তিতে: প্রণয় ভার্মা

বাংলাদেশে ভারতের বিজনেস ভিসা ইস্যু পুনরায় শুরু

বাংলাদেশে ভারতের বিজনেস ভিসা ইস্যু পুনরায় শুরু
ছবি: সংগৃহীত

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, বাংলাদেশ থেকে ভারত যাওয়ার জন্য ব্যবসায়িক ভিসা ইস্যু করা পুনরায় শুরু হয়েছে। জরুরি প্রয়োজনের ক্ষেত্রে আবেদনগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত প্রক্রিয়ার আওতায় আনা হচ্ছে।

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে আয়োজিত নেটওয়ার্কিং ও জ্ঞান বিনিময় অনুষ্ঠান ‘ফার্মা কানেক্ট’-এ এ তথ্য জানান তিনি।

প্রণয় ভার্মা বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং কর্মী সক্ষমতার সীমাবদ্ধতার কারণে কিছু সময় ভিসা আবেদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিলো। তবে এখন সীমিত কর্মী দিয়ে প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক ভিসা ইস্যুর কাজ পুনরায় শুরু হয়েছে।

তিনি আরও বলেন, ব্যবসায়িক ভিসার প্রয়োজন হলে আবেদনকারীরা হাইকমিশনের অর্থনৈতিক ও বাণিজ্য সচিবের সঙ্গে যোগাযোগ করলে সুবিধা পাবেন। জরুরি আবেদনগুলো দ্রুত প্রক্রিয়ায় আনা হচ্ছে।

ভারতের বিশ্ববিখ্যাত ফার্মাসিউটিক্যাল মেলা ‘সিপিএইচআই-পিএমইসি ইন্ডিয়া ২০২৫’–এ বাংলাদেশের অংশগ্রহণকে সামনে রেখে এ ‘ফার্মা কানেক্ট’ অনুষ্ঠান আয়োজন করা হয়। মেলাটি আগামী ২৫–২৭ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাঁচ দিনেই বিদায় ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়ার!
মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য