Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০৭:৪৮, ১৯ নভেম্বর ২০২৫

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের ইতিহাস গড়া জয়

২২ বছর পর ভারতবধ টাইগারদের

২২ বছর পর ভারতবধ টাইগারদের
ছবি: সংগৃহীত

ফুটবলে বিরল এক ইতিহাস রচনা করলো বাংলাদেশ। দীর্ঘ ২২ বছর পর আবারও ভারতকে হারালো লাল-সবুজের ছেলেরা। ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপের বাছাইপর্বে ‘নিয়মরক্ষার ম্যাচ’ হলেও উত্তাপ ছিলো তীব্র—আর সে আগুনে উত্তেজনার মাঠে ১১ মিনিটে শেখ মোরসালিনের দুর্দান্ত গোলেই ১–০ ব্যবধানে জয়ের স্বাদ পেল বাংলাদেশ।

২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের পর কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। তাই ২২ বছরের অপেক্ষা ভেঙে এ জয় ফুটবলে এক নতুন আত্মবিশ্বাসের গল্প হয়ে রইলো। একই সঙ্গে ২০২৭ এশিয়ান কাপ বাছাই অভিযানে পাঁচ ম্যাচ পর এলো প্রথম জয়।

মোরসালিনের গোল, রাকিবের দৌড়—উচ্ছ্বাসে কাঁপলো স্টেডিয়াম

ম্যাচের শুরু থেকেই সজাগ বাংলাদেশ। মাঝমাঠে বল পেয়ে বাম প্রান্ত দিয়ে একা ছুটে যান রাকিব হোসেন। বক্সের বাইরে দাঁড়িয়ে থাকা শেখ মোরসালিনকে চোখজুড়ানো পাস বাড়িয়ে দেন তিনি। মোরসালিনও অপেক্ষা না করে নিখুঁত শটে বল জড়ান জালে। ভারতের গোলরক্ষক গুরকিরাত সিং সান্ধু কেবল দেখেই রইলেন।

গোলের পর স্টেডিয়াম যেন বিস্ফোরিত—চোখে-মুখে উচ্ছ্বাস, পতাকা, ঢাক-ঢোল—পুরো মাঠ দুলে উঠল সে এক গোলের গর্জনে।

হামজার রক্ষণ, রাকিবের হেড—বাঁচল বাংলাদেশ

বাংলাদেশ এগিয়ে যাওয়ার পর ভারত আক্রমণে গতি বাড়ায়। ৩০ মিনিটে চাঙ্গের তীব্র শট গোলমুখে ঠেকান মিডফিল্ডার হামজা চৌধুরী। গোললাইন থেকে তার ওই হেড না হলে ম্যাচের চিত্র বদলে যেতে পারতো। এরপর একের পর এক কর্নার পেলেও বাংলাদেশের রক্ষণভাগ আর ভাঙতে পারেনি ভারত।

৩৭ মিনিটেও বিপদ তৈরি হয়েছিলো। ভারতের কর্নার থেকে আসা বল রাকিব হোসেন মাথা ছুঁইয়ে দূরে ঠেলে দেন।

মাঝেমধ্যেই বাড়তি উত্তেজনার দৃশ্য—৩৪ মিনিটে বিক্রম ও তপুর মধ্যে বাগ্‌বিতণ্ডা ছড়িয়ে দিলে দুদলের খেলোয়াড় এগিয়ে আসেন। শেষ পর্যন্ত হলুদ কার্ড দেখতে হয় তপু ও ভারতের অধিনায়ক সন্দেশ ঝিঙ্গানকে।

বাংলাদেশের আরও সুযোগ—হামজার শটে কেঁপে ওঠে ভারতের পোস্ট

৪৩ মিনিটে বাংলাদেশের ব্যবধান বাড়ানোর সেরা সুযোগ তৈরি হয়। বক্সের বাইরে থেকে বাঁ পায়ে দুর্দান্ত শট নেন হামজা চৌধুরী। তার নেয়া বুলেট গতির বল সামান্য পোস্ট ঘেঁষে বাইরে গেলে মাথায় হাত দেন বাংলাদেশের সমর্থকরা।

এদিকে শুরুতেই আক্রমণে গিয়েও সুযোগ নষ্ট করে বাংলাদেশ। মাত্র তিন মিনিটে জায়ানের থ্রো ধরে বাংলাদেশ এগোলে দুর্বল শটে বল সান্ধুর হাতে চলে যায়।

চোটে মাঠ ছাড়েন তারিক কাজী, বদলি শাকিল

প্রথমার্ধে বড় ধাক্কা ছিলো ডিফেন্ডার তারিক কাজীর চোট। ২৮ মিনিটে তাকে বদলি করে নামানো হয় শাকিল তপুকে। আরেকটি উল্লেখযোগ্য পরিবর্তন—এ ম্যাচে শুরু থেকেই ছিলেন না জামাল ভূঁইয়া। ভারতের বিপক্ষে প্রথম একাদশে জায়গা পেলেন তরুণ শমিত সোম। কোচ হাভিয়ের কাবরেরা দল সাজিয়েছিলেন ৪-৩-৩ ফরমেশনে।

টানা পাঁচ ম্যাচ পর আন্তর্জাতিক জয়

বাংলাদেশের আন্তর্জাতিক ফুটবলে জয় পাওয়া হয়েছিলো অনেক দিন পর। সর্বশেষ জয় ছিলো গত জুনে, ভুটানের বিপক্ষে ২–০ গোলের প্রীতি ম্যাচে। এবার বাছাইপর্বে পাঁচ ম্যাচ শেষে ৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে লাল-সবুজ।

আগামী মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

ভারতের বিপক্ষে এ জয় শুধু তিন পয়েন্ট নয়—এটি এক ঐতিহাসিক মুহূর্ত, এক পরিপূর্ণ স্টেডিয়ামের হৃদস্পন্দনে লেখা আত্মবিশ্বাসের নতুন অধ্যায়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

২ জুলাই থেকে শুরু এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী
রোম পুড়লে নিরো হয়ে বাঁশি বাজাবো না: জামায়াত আমির
আবারও হরমুজ প্রণালি বন্ধ করলো ইরান
জানালার ফাঁক দিয়ে নজর, নিয়োগ পরীক্ষার কেন্দ্র ঘুরলেন শিক্ষামন্ত্রী
দিনাজপুরে নববর্ষ উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা
হামের টিকা না দিয়ে দুই সরকার ‘ক্ষমাহীন অপরাধ’ করেছে: প্রধানমন্ত্রী
‘ড. মোশাররফ ছাড়া সবার সিনিয়র ছিলাম, তবুও মূল্যায়ন পাইনি’
তিন হাজার কোটি টাকা উধাও শেয়ার মার্কেটে
নির্বাচন ‘স্বচ্ছ হলে ফল ভিন্ন হতো’— বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার
‘অধিনায়ক রাজা, বাকিরা প্রজা?’-বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে ক্ষোভে তাপস বৈশ্য
হজের প্রথম ফ্লাইট জেদ্দায় অবতরণ
আইএমএফ ঋণ স্থগিতের গুঞ্জন ‘সম্পূর্ণ অসত্য’
হরমুজে আবারও থামিয়ে দেয়া হলো ‘বাংলার জয়যাত্রা’কে
হরমুজ পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’
ঢাকায় নিজের বাড়ি নেই, বাবার ফ্ল্যাটেই থাকি: স্পিকার হাফিজ
মিসাইল নয়, মৌমাছির দখলে ইসরায়েল
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়’—গুজব
জ্বালানি সংকটে অচল ১০ বিদ্যুৎকেন্দ্র, অন্ধকারে চট্টগ্রাম নগরী