Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:২০, ১৮ নভেম্বর ২০২৫

বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত

হাসিনার মৃত্যুদণ্ডাদেশে ভারতের প্রতিক্রিয়া

হাসিনার মৃত্যুদণ্ডাদেশে ভারতের প্রতিক্রিয়া
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান–সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতে পলাতক খুনি হাসিনার মৃত্যুদণ্ডাদেশ ঘোষণার পরেই প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রায়ের বিষয়ে তারা অবগত এবং প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতার পক্ষে অবিচল রয়েছে।

১৭ নভেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলেছে—

ভারত বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ঘোষিত রায়ের বিষয়ে অবগত আছে। নিকটতম প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থ—শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতা—রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে আমরা সব অংশীদারের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব।

উল্লেখ্য, সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন। আর রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন পাঁচ বছরের কারাদণ্ড পান।

রায়ের পর ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের প্রতি দণ্ডপ্রাপ্ত দুইজনকে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে। অন্যদিকে দিল্লি আপাতত সতর্ক ও কূটনৈতিক অবস্থান বজায় রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে মনে করছে বিশ্লেষকরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য