Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৭, ১৩ নভেম্বর ২০২৫

আপডেট: ১৫:০০, ১৩ নভেম্বর ২০২৫

জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা

সংসদ নির্বাচনের দিনই গণভোট, জুলাই সনদের গেজেট শিগগিরই

সংসদ নির্বাচনের দিনই গণভোট, জুলাই সনদের গেজেট শিগগিরই
ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।

প্রধান উপদেষ্টা বলেন, 

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নির্বাচনকে নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে অন্তর্বর্তী সরকার সব প্রস্তুতি সম্পন্ন করছে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

একই সঙ্গে তিনি জানান, নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে একটি গণভোট—যেখানে নাগরিকরা ‘জুলাই সনদ’ নামে পরিচিত রাষ্ট্রগঠন ও সংস্কার-সংক্রান্ত প্রস্তাবের বিষয়ে মতামত দেবেন। ড. ইউনূস বলেন, রাষ্ট্রের নতুন কাঠামো ও সংস্কারমূলক প্রস্তাবগুলোর প্রতি জনগণের অনুমোদন নিশ্চিত করতেই এই গণভোটের আয়োজন।

তিনি আরও জানান, গত নয় মাস ধরে রাষ্ট্র পুনর্গঠনের জন্য গঠিত জাতীয় ঐকমত্য কমিশন দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে এসেছে। এ আলোচনার মাধ্যমে সংবিধানের ৩০টি গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়েছে।

এটি বাংলাদেশের ভবিষ্যত রাজনীতির জন্য অত্যন্ত আশাব্যঞ্জক একটি অগ্রগতি, মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। তিনি ঐকমত্য কমিশন ও আলোচনায় অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ড. ইউনূস বলেন, 

আমরা এমন একটি গণতান্ত্রিক ভিত্তি তৈরি করতে চাই, যেখানে নাগরিকের মতামতই হবে রাষ্ট্রের দিকনির্দেশনা।

সরকারি সূত্র জানিয়েছে, জুলাই সনদের প্রস্তাবিত সংস্কারগুলোর গেজেট শিগগিরই প্রকাশ করা হবে। গেজেট প্রকাশের পরই শুরু হবে জনমত গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া এবং ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম।

সবার দেশ/কেএম

 

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা