Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১২, ৫ ডিসেম্বর ২০২৫

বন্যায় সহায়তা পেয়ে ফোন কল

প্রধান উপদেষ্টাকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

প্রধান উপদেষ্টাকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ড. হরিণী অমরাসুরিয়া বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে টেলিফোনে ফোন করে দেশের সাম্প্রতিক ভয়াবহ ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষয়ক্ষতির পর বাংলাদেশ সরকারের সহায়তা ও সংহতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী একান্ত আলাপ করেছেন। প্রধানমন্ত্রী অমরাসুরিয়া বাংলাদেশের ‘সহানুভূতি ও সংহতির প্রকাশ এবং সহায়তার’ জন্য ধন্যবাদ জানান। উল্লেখ্য, এ দুর্যোগে গত এক সপ্তাহে শত শত মানুষের প্রাণহানি ঘটেছে এবং বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

টেলিফোনালাপে অধ্যাপক ইউনূস ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান এবং শ্রীলঙ্কার পাশে অব্যাহতভাবে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, প্রয়োজনে বাংলাদেশ অতিরিক্ত জরুরি সহায়তা এবং দুর্যোগ-প্রতিক্রিয়া বিশেষজ্ঞ দল পাঠাতে প্রস্তুত রয়েছে।

প্রধানমন্ত্রী হরিণী অমরাসুরিয়া জানান, তার সরকার ভারী বৃষ্টি ও বন্যায় সৃষ্ট ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিসংখ্যান তৈরি করছে। একই সঙ্গে টেলিফোনালাপের সময় প্রধান উপদেষ্টা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

আলাপকালে প্রধান উপদেষ্টার সঙ্গে সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মহাপরিচালক উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের সময় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টার মধ্যে সাক্ষাৎ হয়েছিলো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান