Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২৬, ৩ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২৩:৩৮, ৩ ফেব্রুয়ারি ২০২৬

মীমাংসিত বলছে আইএসপিআর

জামায়াতপ্রার্থীর এক মাস আগের ভিডিও ঘিরে নতুন বিতর্ক

জামায়াতপ্রার্থীর এক মাস আগের ভিডিও ঘিরে নতুন বিতর্ক
ছবি: সংগৃহীত

ঢাকা–১৭ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট এলাকায় ধারণ করা একটি পুরোনো ভিডিও আবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, ঘটনাটি এক মাস আগেই মীমাংসা হয়েছিলো।

মঙ্গলবার ভিডিওটি নতুন করে ভাইরাল হলে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে নানা আলোচনা ও প্রতিক্রিয়া দেখা যায়। ভিডিওটির কিছু অংশ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা ও ব্যাখ্যাও ছড়াতে থাকে।

এ বিষয়ে আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি–উদ–দৌলা চৌধুরী বলেন, ঘটনাটি অনেক আগেই নিষ্পত্তি হয়েছে। সংশ্লিষ্ট প্রার্থী দুঃখ প্রকাশ করার পর বিষয়টি মীমাংসা করা হয়। এখন নতুন করে ভিডিওটি ছড়িয়ে পড়ার কোনও বাস্তব কারণ নেই।

আইএসপিআর সূত্র জানায়, ভাইরাল হওয়া ভিডিওটি গত মাসের ৬ তারিখে ধারণ করা। এক মাস আগের একটি সমাধান হওয়া ঘটনাকে আবার সামনে আনা উদ্দেশ্যপ্রণোদিত বলেও মন্তব্য করছেন অনেকে।

ভিডিও ছড়িয়ে পড়ার পর জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান নিজেও একটি বিবৃতি দিয়েছেন। তিনি জানান, ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশকে কেন্দ্র করে ওই সময় একটি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিলো, যার ফলেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়।

বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব পালনরত সদস্যদের সঙ্গে ওই সময় কিছুটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিলো, তবে কয়েক দিনের মধ্যেই দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি দূর হয় এবং বিষয়টি সমাধান হয়ে যায়।

ডা. খালিদুজ্জামান অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল ইতোমধ্যে নিষ্পত্তি হওয়া এ ঘটনাকে ইচ্ছাকৃতভাবে আবার সামনে এনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আমি এ বিষয়ে দুঃখিত। ভবিষ্যতে যেনো এমন কোনও ভুল বোঝাবুঝি না হয়, সে ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকবো—ইনশাআল্লাহ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ