Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩১, ১৪ ডিসেম্বর ২০২৫

জাতিসংঘে জোরালো কূটনৈতিক তৎপরতা

সুদানে শান্তিরক্ষীদের ওপর হামলায় ক্ষুব্ধ ঢাকা

সুদানে শান্তিরক্ষীদের ওপর হামলায় ক্ষুব্ধ ঢাকা
ছবি: সংগৃহীত

সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। হামলায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবং আরও আটজন আহত হওয়ার ঘটনায় শোকাহত দেশবাসীর পক্ষ থেকে শোক ও সমবেদনা জানানো হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালনকালে প্রাণ হারানো বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা জাতির বীর সন্তান। তাদের আত্মত্যাগে বাংলাদেশ গর্বিত, তবে এ নৃশংস হামলায় সরকার গভীরভাবে মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের মাধ্যমে আহত শান্তিরক্ষীদের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করতে জাতিসংঘকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ মিশন জাতিসংঘের সংশ্লিষ্ট দফতরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং সেখানে মোতায়েন বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীকে সব ধরনের সহায়তা দিতে সমন্বিতভাবে কাজ করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকারী বাংলাদেশি সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা জাতিসংঘের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ ধরনের হামলা শুধু শান্তিরক্ষীদের জীবনকেই ঝুঁকিতে ফেলে না, বরং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার প্রচেষ্টাকেও প্রশ্নবিদ্ধ করে।

এর আগে শনিবার আইএসপিআর এক খুদে বার্তায় জানায়, সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হন এবং আরও আটজন আহত হন। ঘটনার পর ওই এলাকায় পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ে।

এ ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করে আলাদা বিবৃতি দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি নিহত শান্তিরক্ষীদের আত্মত্যাগকে জাতির জন্য গর্বের বলে উল্লেখ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান