সুদানে সেনাবাহিনী ও আরএসএফের রক্তক্ষয়ী সংঘাত তীব্রতর
সুদানের পশ্চিম ও দক্ষিণাঞ্চলে সরকারি সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) একে অপরের অবস্থানে ভয়াবহ হামলা চালিয়েছে। গত সোমবার দেশটির দারফুর ও কর্দোফান অঞ্চলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপি সামরিক সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানিয়েছে যে, আরএসএফের নিয়ন্ত্রণে থাকা দারফুর প্রদেশের জালিংগেই শহরে সেনাবাহিনী বিমান হামলা চালিয়েছে। এতে আরএসএফের একটি গুদাম ধ্বংস হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।