Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৩, ২১ জানুয়ারি ২০২৬

প্রচারণা শুরুর আগেই মাঠে নামায় জামায়াত

বিএনপির অভিযোগে জামায়াত-এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কতা

বিএনপির অভিযোগে জামায়াত-এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কতা
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্ধারিত সময়ের আগেই নির্বাচনী প্রচারণায় জড়ানোর অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ চারটি রাজনৈতিক দলকে লিখিতভাবে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২০ জানুয়ারি) নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট দলগুলোর প্রধানদের কাছে পৃথক সতর্কবার্তা পাঠানো হয়। চিঠিতে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেয়া হয়েছে।

ইসির সতর্কবার্তা পাওয়া দলগুলো হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিস।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিএনপির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়। অভিযোগে বলা হয়, ঘোষিত আচরণবিধি অনুযায়ী ২১ জানুয়ারির আগে যেকোনো ধরনের নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ থাকলেও সংশ্লিষ্ট চারটি দল মাঠপর্যায়ে প্রচারণা চালিয়েছে, যা স্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘনের শামিল।

অভিযোগটি পর্যালোচনা করে এর সত্যতা পাওয়ায় নির্বাচন কমিশন বিষয়টিকে ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ১৮ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে চিহ্নিত করে। এরপর সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর প্রধানদের সতর্ক করার সিদ্ধান্ত নেয়া হয়।

ইসির পাঠানো চিঠিতে বলা হয়, নির্ধারিত সময়ের আগে যেকোনও ধরনের নির্বাচনী প্রচারণা আইনবহির্ভূত। সে কারণে ২১ জানুয়ারির পূর্বে সব ধরনের গণসংযোগ, সভা-সমাবেশ, পোস্টার, ব্যানার কিংবা প্রচারণামূলক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য দলগুলোর প্রধান ও দায়িত্বশীল নেতাদের নির্দেশ দেয়া হয়েছে।

নির্বাচন কমিশন আরও জানিয়েছে, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আচরণবিধি অনুযায়ী নির্দিষ্ট সময়ের আগে নির্বাচনী প্রচারণা চালানো সম্পূর্ণ নিষিদ্ধ।

একই সঙ্গে কমিশন স্পষ্ট করে বলেছে, ভবিষ্যতে যদি কোনও রাজনৈতিক দল বা প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ