Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০২, ৮ জানুয়ারি ২০২৬

ন্যায়বিচারের প্রতিশ্রুতি

আগের মতো পাতানো নির্বাচন হবে না: সিইসি

আগের মতো পাতানো নির্বাচন হবে না: সিইসি
ছবি: সংগৃহীত

বাংলাদেশে আর আগের মতো কোনও পাতানো নির্বাচন হবে না বলে স্পষ্ট মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচন কমিশন ইনসাফ ও ন্যায়বিচারে বিশ্বাসী এবং কমিশনের দ্বারস্থ হলে সবাই ন্যায্য বিচার পাবেন।

বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় প্রাঙ্গণে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে দাখিল করা আপিল আবেদনের জন্য স্থাপিত বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সিইসি।

তিনি জানান, যেসব প্রার্থী তাদের মনোনয়ন বৈধ ঘোষণা বা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন, প্রতিটি আবেদনই আইনি ভিত্তিতে নিষ্পত্তি করা হবে। কোনও ধরনের পক্ষপাত বা রাজনৈতিক প্রভাবের সুযোগ থাকবে না। নির্বাচন কমিশন স্বচ্ছতার নীতিতে কাজ করছে এবং সব প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাই কমিশনের লক্ষ্য।

সিইসি আরও বলেন, আপিল শুনানির পুরো প্রক্রিয়া হবে উন্মুক্ত ও স্বচ্ছ। প্রতিটি অভিযোগ ও আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে আইন অনুযায়ী সিদ্ধান্ত দেয়া হবে, যাতে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে কোনও প্রশ্ন বা আস্থার সংকট তৈরি না হয়।

নির্বাচন কমিশনের এ অবস্থান আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে। দীর্ঘদিন ধরে নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে যে অভিযোগ ও বিতর্ক রয়েছে, সিইসির এমন বক্তব্য তা নিরসনে কতটা কার্যকর ভূমিকা রাখে, সেটিই এখন দেখার বিষয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ