Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৬, ১৯ জানুয়ারি ২০২৬

দ্বৈত নাগরিকত্বে ইসির ছাড়, সবুজ সংকেত পেলেন ২০ প্রার্থী

দ্বৈত নাগরিকত্বে ইসির ছাড়, সবুজ সংকেত পেলেন ২০ প্রার্থী
ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্বসংক্রান্ত জটিলতায় থাকা প্রার্থীদের ক্ষেত্রে নমনীয় অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংশ্লিষ্ট দেশের নাগরিকত্ব পরিত্যাগে আবেদন করে নির্ধারিত ফি জমা দেয়া প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে কমিশন। ফলে এ সিদ্ধান্তে বড় স্বস্তি পেয়েছেন অন্তত ২০ জন প্রার্থী।

রোববার (১৮ জানুয়ারি) দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে আপিল শুনানির শেষ দিনে প্রার্থীদের বিষয়ে এ নমনীয়তা প্রদর্শন করে নির্বাচন কমিশন। দ্বৈত নাগরিকত্বসংক্রান্ত জটিলতায় পড়া মোট ২৩ জন প্রার্থীর মধ্যে ২০ জনের নির্বাচনে অংশগ্রহণের পথ খুলে দেয়া হয়েছে। তবে দুজনের মনোনয়ন বাতিল করা হয়েছে এবং একজনের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।

শুনানিতে অনুপস্থিত থাকার কারণে কুমিল্লা-১০ আসনের বিএনপি প্রার্থী আবদুল গফুর ভুঁইয়ার মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। অন্যদিকে কুমিল্লা-৩ আসনের বিএনপি প্রার্থী কাজী শাহ মোফাজ্জেল হোসেন কায়কোবাদের তুরস্কের নাগরিকত্ব পরিত্যাগের বিষয়টি যাচাই-বাছাইয়ের জন্য তার প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে। কমিশন সূত্র জানায়, প্রয়োজনীয় কাগজপত্র সঠিক প্রমাণিত হলে তার প্রার্থিতা বহাল থাকার সম্ভাবনাই বেশি।

দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতা থাকা সত্ত্বেও যাদের নির্বাচনে অংশগ্রহণে আর কোনো বাধা থাকছে না, তাদের মধ্যে রয়েছেন—ঢাকা-১ আসনে জামায়াতের মোহাম্মদ নজরুল ইসলাম, দিনাজপুর-৫ আসনে বিএনপির এ কে এম কামরুজ্জামান, সাতক্ষীরা-৪ আসনে বিএনপির মনিরুজ্জামান, ফরিদপুর-২ আসনে বিএনপির শামা ওবায়েদ, সুনামগঞ্জ-২ আসনে বিএনপির তাহির রায়হান, মৌলভীবাজার-২ আসনে বিএনপির শওকতুল ইসলাম, হবিগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী সুজাত মিয়া, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে জামায়াতের জুনায়েদ হাসান, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির কবির আহমেদ ভুঁইয়া, ফেনী-৩ আসনে বিএনপির আব্দুল আউয়াল মিন্টু এবং নোয়াখালী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী জহিরুল ইসলাম।

এ ছাড়া রংপুর-১ আসনে জাতীয় পার্টির মো. মঞ্জুম আলী, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জাতীয় পার্টির খোরশেদ আলম, নাটোর-১ আসনে খেলাফত মজলিশের আজাদুল হক, যশোর-২ আসনে জামায়াতের মোসলেম উদ্দীন ফরিদ, চট্টগ্রাম-৯ আসনে জামায়াতের একে ফজলুল হক, শেরপুর-২ আসনে বিএনপির ফাহিম, চট্টগ্রাম-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমজাদ হোসেন, কুড়িগ্রাম-৩ আসনে জামায়াতের মাহবুব আলম সালেহ, মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির আফরোজা খানম রিতা এবং সুনামগঞ্জ-৩ আসনের একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

অন্যদিকে ঋণখেলাপির অভিযোগে রোববার চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রোববার আপিল শুনানির শেষ দিনে দুই দফায় মোট ৬৩ জন প্রার্থীর বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিলের ২১টি মঞ্জুর করা হয়েছে, মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে দুটি আপিল মঞ্জুর হয়েছে এবং ৩৫টি আপিল নামঞ্জুর করা হয়েছে। মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে নামঞ্জুর হয়েছে ১৬টি আপিল।

শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, তার নেতৃত্বে কমিশন কোনও ধরনের পক্ষপাত ছাড়াই সিদ্ধান্ত দিয়েছে। তিনি বলেন, কমিশনের পক্ষ থেকে কোনো রাজনৈতিক পক্ষের প্রতি পক্ষপাতমূলক রায় দেয়া হয়নি এবং সব সিদ্ধান্ত আইন ও প্রমাণের ভিত্তিতেই নেয়া হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ছাতকে আওয়ামী নেতার পছন্দের চালককে বাঁচাতে মরিয়া এসিল্যান্ড
অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগে যশোরে তিনজন আটক
দ্বিতীয় বিয়েতে কেন বেশি সুখী হন অনেকে? জানালো গবেষণা
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পথে মৌলবাদী শুভেন্দু
মূল্যস্ফীতি ছাড়ালো ৯ শতাংশ, নিত্যপণ্যের চাপ
হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, বাড়ছে উদ্বেগ
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক চূড়ান্ত, শেষ হচ্ছে যুদ্ধ!
লন্ডনের ফুটপাতে আইসক্রিম হাতে ‘নির্ভার’ পাপন
মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল কেনো অবৈধ হবে না: হাইকোর্টের রুল
অন্তর্বর্তী সরকারের আমলের মামলা যাচাইয়ের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
আসাদুজ্জামান নূরের জামিন, হত্যা মামলায় আবেদন খারিজ
এমপি হিসেবে শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
বিশ্বকাপ দেখেই মিলবে ৫০ হাজার ডলার!
হরমুজ ইস্যুতে ফের পিছু হটলেন ট্রাম্প, ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত
ফার্মগেটে চলন্ত প্রাইভেটকারে আগুন
কোরবানির হাটে চাঁদাবাজি সহ্য করা হবে না: কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর
গ্রেফতারের নির্দেশেও থামছে না পশ্চিমবঙ্গের ভোট-পরবর্তী সহিংসতা
নারায়ণগঞ্জে র‍্যাবের তিন সদস্য রামদা-চাপাতি হামলার শিকার
ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে উত্তাল তিতুমীর কলেজ
মুহসীন হলে ব্যানার ঘিরে উত্তেজনা, ছাত্রদল–শিবির মুখোমুখি