Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪২, ২১ জানুয়ারি ২০২৬

পোস্টাল ব্যালট নিয়ে অপপ্রচার হচ্ছে: সিইসি

পোস্টাল ব্যালট নিয়ে অপপ্রচার হচ্ছে: সিইসি
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ পোস্টাল ব্যালট ব্যবস্থা নিয়ে সোশ্যাল মিডিয়া না বুঝে নানা ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, কোনও বিষয় পুরোপুরি না জেনেই অনেকেই সমালোচনা করছেন, যা জনমনে অযথা বিভ্রান্তি তৈরি করছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন সিইসি।

তিনি বলেন, বিশ্বের ১২২টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট চালুর উদ্যোগ নেয়া হয়েছে। এ উদ্যোগ সফল হলে বিশ্ব ইতিহাসে বাংলাদেশের নাম উজ্জ্বল হয়ে থাকবে। এর আগে দেশে এমন সাহসী ও ঝুঁকিপূর্ণ উদ্যোগ কেউ নেয়নি বলেও মন্তব্য করেন তিনি।

সিইসি জানান, অনেক উন্নত দেশও প্রবাসীদের জন্য কার্যকরভাবে পোস্টাল ব্যালট চালু করতে পারেনি। সেখানে বাংলাদেশ এ চ্যালেঞ্জ গ্রহণ করেছে এবং বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, উদ্যোগ নেয়ার সময় থেকেই জানা ছিলো, এতে বহু জটিলতা ও প্রতিবন্ধকতা আসবে। এটি ছিলো একটি অজানা ক্ষেত্র, যেখানে আগে কেউ প্রবেশ করেনি। তবে নির্বাচন কমিশনের দৃঢ় প্রতিজ্ঞা ছিলো, এ প্রতিশ্রুতি বাস্তবায়ন করতেই হবে।

তিনি আরও বলেন, ১২২টি দেশের ভিন্ন ভিন্ন সংস্কৃতি, আইন ও পোস্টাল ব্যবস্থাকে এক সুতোয় গাঁথা ছিলো অত্যন্ত কঠিন একটি কাজ। তবুও নির্বাচন কমিশনের টিম নিরলসভাবে সে চ্যালেঞ্জ মোকাবিলা করে যাচ্ছে।

অপপ্রচার প্রসঙ্গে এ এম এম নাসির উদ্দিন বলেন, সোশ্যাল মিডিয়ায় অনেকেই বিষয়টি পুরোপুরি না বুঝেই সমালোচনা করছেন। তবে সাংবাদিকদের সহযোগিতার কারণেই সাধারণ মানুষ সঠিক তথ্য জানতে পারছে। কোনও নতুন কাজে ভুল-ত্রুটি বা ভুল বোঝাবুঝি হতেই পারে, কিন্তু এখানে অন্য কোনও উদ্দেশ্য বা গোপন মোটিভ কাজ করেনি বলে তিনি স্পষ্ট করেন।

সাংবাদিকদের উদ্দেশে সিইসি বলেন, মানুষের মধ্যে যে বিভ্রান্তি তৈরি হচ্ছে, তা যদি গণমাধ্যম পরিষ্কারভাবে তুলে ধরে, তাহলে এ প্রক্রিয়া আরও শক্তিশালী ও কার্যকর হবে।

তিনি আরও জানান, বিদেশি কূটনীতিকরা তার সঙ্গে সাক্ষাৎকালে বলেছেন, বাংলাদেশ যদি পোস্টাল ব্যালট সফলভাবে বাস্তবায়ন করতে পারে, তবে তা বিশ্ব ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। এমনকি বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোও এখন পর্যন্ত এভাবে সফল হতে পারেনি। প্রথম বছর হিসেবে নির্বাচন কমিশন যে অগ্রগতি অর্জন করেছে, তা অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো অবস্থানে রয়েছে বলেও মন্তব্য করেন সিইসি।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৫ আগস্ট প্রাণনাশের শঙ্কায়ও দায়িত্বে ছিলাম: সাহাবুদ্দিন চুপ্পু
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন
ভারতীয় হাইকমিশনকে তলবের দাবি নাহিদ ইসলামের
বিয়ের খাবার নিয়ে বর ও কনেপক্ষের সংঘর্ষ, আহত ১০
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করলো পুলিশ
বিএনপি আইসিইউতে গেলে আমি বাঁচাই: রুমিন ফারহানা
ইতালি বিমানবন্দরে ২৬০ যাত্রী নিয়ে আটকা ঢাকাগামী বিমান
হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
মিরপুরে বিএনপি নেতাকে গুলি করলো যুবলীগ
পাকিস্তানে বাংলাদেশের আনারস রফতানির দ্বার উন্মুক্ত
নরসিংদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
সরকারের ব্যর্থতায় দিল্লিতে প্রেস ব্রিফিং করেছেন হাসিনা: নাহিদ
বোমা হামলার শঙ্কায় দেশজুড়ে পুলিশের হাই অ্যালার্ট
ইয়েমেনে সেনা সমাবেশে হুতিদের হামলায় নিহত ৫৮
সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানি
বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন