Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৭, ১৯ জানুয়ারি ২০২৬

আপডেট: ১২:৪৮, ১৯ জানুয়ারি ২০২৬

সংসদ নির্বাচনে ইসির দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ

সংসদ নির্বাচনে ইসির দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দফার রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার সকালে প্রকাশিত এ রোডম্যাপে নির্বাচনের প্রস্তুতি, আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা এবং ভোটগ্রহণের সময়সূচিসহ গুরুত্বপূর্ণ ধাপগুলো তুলে ধরা হয়েছে।

রোডম্যাপ অনুযায়ী, আগামী ২২ জানুয়ারি দেশের সব ভোটকেন্দ্রের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে। এরপর ২৮ জানুয়ারি নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। নির্বাচনকে নির্বিঘ্ন করতে ১ ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেয়া হবে এবং একই দিনে দেশি-বিদেশি পর্যবেক্ষক নিয়োগ প্রক্রিয়াও সম্পন্ন করা হবে।

ইসি জানিয়েছে, ২ ও ৩ ফেব্রুয়ারি ব্যালট পেপারসহ অন্যান্য প্রয়োজনীয় নির্বাচনি সামগ্রী জেলা সদরে পাঠানো হবে। এর মাধ্যমে মাঠপর্যায়ের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে বলে আশা করছে কমিশন।

নির্বাচন তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন এবং প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু হবে।

ইসির ঘোষিত সময়সূচি অনুযায়ী, প্রার্থীরা ২২ জানুয়ারি থেকে নির্বাচনি প্রচার চালাতে পারবেন। প্রচারণা চলবে ভোটের দুই দিন আগে অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। এরপর সব ধরনের নির্বাচনি প্রচার বন্ধ থাকবে।

রোডম্যাপ অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব প্রস্তুতি সম্পন্ন করতে ইতোমধ্যে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।

ইসি আশা করছে, এ রোডম্যাপ বাস্তবায়নের মাধ্যমে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব হবে। একই সঙ্গে নির্বাচনকালীন সময়জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় থাকবে বলে জানিয়েছে কমিশন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ