Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৫, ৫ জানুয়ারি ২০২৬

শুরু হলো আপিল প্রক্রিয়া

নির্বাচনী পরিবেশ সন্তোষজনক: সিইসি

নির্বাচনী পরিবেশ সন্তোষজনক: সিইসি
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সার্বিক পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, রাজনৈতিক দল, প্রার্থী, প্রশাসন ও সাধারণ মানুষের সহযোগিতা অব্যাহত থাকলে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়া সম্ভব।

সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রবেশের সময় আপিল গ্রহণের জন্য স্থাপিত বিভিন্ন বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এসব কথা বলেন। তিনি জানান, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত রয়েছে এবং নির্বাচনসংক্রান্ত প্রতিটি ধাপ আইন অনুযায়ী সম্পন্ন করা হবে।

এদিকে, রিটার্নিং কর্মকর্তাদের দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল আবেদন গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। আজ থেকেই প্রার্থীরা তাদের আপিল দাখিল করতে পারছেন। আগামী ১০ জানুয়ারি থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে পর্যায়ক্রমে এসব আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।

আপিল গ্রহণের সুবিধার্থে নির্বাচন কমিশন সারাদেশকে ১০টি অঞ্চলে ভাগ করে পৃথক বুথ স্থাপন করেছে। রংপুর অঞ্চলের জন্য বুথ-১ (আসন ১ থেকে ৩৩), রাজশাহী অঞ্চলের জন্য বুথ-২ (আসন ৩৪ থেকে ৭২), খুলনা অঞ্চলের জন্য বুথ-৩ (আসন ৭৩ থেকে ১০৮), বরিশাল অঞ্চলের জন্য বুথ-৪ (আসন ১০৯ থেকে ১২৯), ময়মনসিংহ অঞ্চলের জন্য বুথ-৫ (আসন ১৩০ থেকে ১৬৭), ঢাকা অঞ্চলের জন্য বুথ-৬ (আসন ১৬৮ থেকে ২০৮), ফরিদপুর অঞ্চলের জন্য বুথ-৭ (আসন ২০৯ থেকে ২২৩), সিলেট অঞ্চলের জন্য বুথ-৮ (আসন ২২৪ থেকে ২৪২), কুমিল্লা অঞ্চলের জন্য বুথ-৯ (আসন ২৪৩ থেকে ২৭৭) এবং চট্টগ্রাম অঞ্চলের জন্য বুথ-১০ (আসন ২৭৮ থেকে ৩০০) নির্ধারণ করা হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রতিদিন সকাল ১০টা থেকে নির্ধারিত সিরিয়াল অনুযায়ী আপিল শুনানি শুরু হবে। এ প্রক্রিয়া ১০ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। তবে আপিলের সংখ্যা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে এ সময়সূচিতে পরিবর্তন আনা হতে পারে।

শুনানির সময় সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার অথবা তার প্রতিনিধিকে এবং আপিলকারী প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের আশা, স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক এ আপিল প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনের মাঠ আরও পরিষ্কার ও গ্রহণযোগ্য হয়ে উঠবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ