Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৯, ৩০ জানুয়ারি ২০২৬

আপডেট: ১২:৪৭, ৩০ জানুয়ারি ২০২৬

প্রবাসীদের জন্য বিশেষ টিকিট সুবিধা চালু

মাত্র ২০ হাজার টাকায় সৌদি থেকে দেশে ফেরা

মাত্র ২০ হাজার টাকায় সৌদি থেকে দেশে ফেরা
ছবি: সংগৃহীত

সৌদি আরবে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের জন্য কম খরচে দেশে ফেরার সুযোগ তৈরি করেছে সরকার। নতুন এ উদ্যোগের আওতায় সৌদি আরব থেকে বাংলাদেশে একমুখী বিমান টিকিটের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রায় ২০ হাজার টাকা, যা প্রবাসী কর্মীদের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, বিশেষ এ ব্যবস্থার মাধ্যমে সৌদি আরব ও বাংলাদেশ মিলিয়ে মোট ৮০ হাজার টিকিট বিক্রির লক্ষ্য নেয়া হয়েছে। এতে একদিকে প্রবাসীরা কম খরচে দেশে আসতে পারবেন, অন্যদিকে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও আর্থিকভাবে লাভবান হবে। 

এ উদ্যোগ মূলত হজ ফ্লাইট পরিচালনার সময় যেসব একমুখী ফাঁকা ফ্লাইট থাকে, সেগুলো কাজে লাগানোর মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, এর মাধ্যমে বিমানের ইতিহাসে প্রথমবারের মতো ১০০ কোটির বেশি অতিরিক্ত আয় হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। 

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী—

মদিনা–ঢাকা ও জেদ্দা–ঢাকা রুটে একমুখী টিকিটের সর্বনিম্ন ভাড়া প্রায় ২০,৫০০ টাকা।
রিটার্ন টিকিটের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রায় ৪২ হাজার টাকা। 

সময়সূচি অনুযায়ী, বাংলাদেশে আসার ক্ষেত্রে এ বিশেষ ভাড়া কার্যকর থাকবে ১৮ এপ্রিল থেকে ২৫ মে ২০২৬ পর্যন্ত। আর বাংলাদেশ থেকে সৌদি আরবে ফেরার ক্ষেত্রে সুবিধাটি পাওয়া যাবে ৩০ মে থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত। 

এদিকে, এ উদ্যোগকে প্রবাসীবান্ধব নীতির অংশ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, বাস্তবমুখী এমন সিদ্ধান্ত প্রবাসীদের জীবন সহজ করবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তবে অতীতে ভালো উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়ন না হওয়ার উদাহরণ তুলে ধরে তিনি এ উদ্যোগ শতভাগ কার্যকর রাখার ওপর গুরুত্বারোপ করেন। 

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

শিক্ষকদের রাজনীতি ছাড়ার আহ্বান ডেপুটি স্পিকারের
যুদ্ধবিমান ধ্বংসের পর উদ্ধারকারী মার্কিন হেলিকপ্টারও ভূপাতিত
তেলের দামে শিগগিরই পরিবর্তনের ইঙ্গিত অর্থমন্ত্রীর
স্বৈরাচারী চরিত্র নিয়ে ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়: এটিএম আজহার
মেয়েকে নিয়ে সিনেমা হলে ‘বনলতা এক্সপ্রেস’ দেখলেন প্রধানমন্ত্রী
রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি ব্যবসায়ীদের
মেয়ের শ্লীলতাহানির প্রতিবাদে বাবাকে কুপিয়ে জখম
জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখেই থার্ড টার্মিনাল দিচ্ছে সরকার
বিএনপির ওয়াদা লঙ্ঘনের অভিযোগ জামায়াতের
২৪ ঘণ্টায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ২৩ হামলা
ভারতকে কাঁদিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নোয়াখালীতে ছাদের পানির ট্যাংকে ডিজেল, ৭৫০ লিটার জব্দ
বীরগঞ্জে ভুল সিজার অপারেশনে প্রসূতির মৃত্যু
জ্বালানি সংকটে পাকিস্তানে গণপরিবহন ফ্রি