Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:৫৬, ৬ ফেব্রুয়ারি ২০২৬

হাদি হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে সরকার

হাদি হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে সরকার
ফাইল ছবি

শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ঘটনায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দফতরকে যত দ্রুত সম্ভব তদন্ত পরিচালনার জন্য প্রস্তাব দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার ওসমান হাদি হত্যার ঘটনায় অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক তদন্ত চাইবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, সরকার ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরকে এ হত্যাকাণ্ডের তদন্ত পরিচালনার প্রস্তাব দেয়া হবে। অন্তর্বর্তী সরকার এ মামলায় পূর্ণ ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং যেকোনও আন্তর্জাতিক তদন্তে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।

এর আগে শহীদ ওসমান হাদি হত্যার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে জাতিসংঘের মাধ্যমে তদন্তের দাবি জানায় ইনকিলাব মঞ্চ এবং হাদির পরিবারের সদস্যরা। এ দাবিতে তারা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলছিলো। কর্মসূচিতে শহীদ ওসমান হাদির স্ত্রী, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফাতিমা তাসনিম জুমাসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় আব্দুল্লাহ আল জাবের বলেন, তারা চান জাতিসংঘের মাধ্যমে হাদি হত্যার তদন্ত হোক। কারণ এখন পর্যন্ত এ হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত, সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। অন্তর্বর্তী সরকার চলে যাওয়ার পর এ হত্যার বিচার আদৌ হবে কি না—এমন আশঙ্কাও রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তার ভাষায়, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসই এখন তাদের শেষ ভরসা ও আশা।

তিনি আরও বলেন, জুলাই গণহত্যার যেভাবে জাতিসংঘের অধীনে একটি নিরপেক্ষ তদন্ত হয়েছে, একইভাবে শহীদ ওসমান হাদি হত্যার তদন্তও জাতিসংঘের তত্ত্বাবধানে হওয়া প্রয়োজন।

ফাতিমা তাসনিম জুমা বলেন, জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চ ও শহীদের স্ত্রী যমুনার সামনে অবস্থান নিয়েছেন। তিনি অভিযোগ করেন, সরকার, প্রশাসন ও রাজনৈতিক দলগুলো সবাইকে সহযোগিতা করছে ইনকিলাব মঞ্চ, কিন্তু সংগঠনটির দাবির প্রশ্নে প্রয়োজনীয় সহযোগিতা মিলছে না।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগ শেষে ফেরার পথে চলন্ত রিকশায় থাকা অবস্থায় ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অস্ত্রোপচারের পর সেদিন রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা