Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৫, ২১ ডিসেম্বর ২০২৫

রাতভর পুলিশি পাহারায় সমাধি এলাকা

শহীদ ওসমান হাদির কবর দেখতে মানুষের ভিড়

শহীদ ওসমান হাদির কবর দেখতে মানুষের ভিড়
ছবি: সংগৃহীত

শহীদ শরিফ ওসমান হাদির শেষ বিদায়ের পরও তার কবর জিয়ারত করতে মানুষের ভিড় কমছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলে সন্ধ্যা পেরিয়ে রাত নামলেও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। শোকাতুর মানুষ প্রিয় এ বিপ্লবীর কবরের পাশে দাঁড়িয়ে নীরবে দোয়া করছেন এবং শ্রদ্ধা জানাচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, হাদি চত্তর ও টিএসসি এলাকার ব্যারিকেডগুলো তুলে দেয়া হলেও সমাধি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। কবরস্থানের সামনের নিরাপত্তা বলয় কিছুটা শিথিল করা হলেও নিরাপত্তার স্বার্থে রাতভর পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছে। রাতে কাউকে কবরের একদম কাছে বা ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না; দর্শনার্থীরা প্রধান ফটকের বাইরে থেকেই দোয়া ও মোনাজাত করছেন।

আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কর্মকর্তারা জানিয়েছেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং সমাধিস্থলের পবিত্রতা রক্ষায় রাতে পুলিশ মোতায়েন থাকবে। আগামীকালও এ এলাকায় বাড়তি সতর্কতা বজায় রাখার পরিকল্পনা রয়েছে।

এর আগে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে রাষ্ট্রীয় ও ধর্মীয় মর্যাদায় শরিফ ওসমান হাদিকে দাফন করা হয়। তার জানাজায় অংশ নিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ লাখো মানুষ। জাতীয় কবির পাশে এ তরুণ বিপ্লবীর ঠাঁই হওয়াকে দেশের সার্বভৌমত্ব ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামের এক অনন্য স্বীকৃতি হিসেবে দেখছেন সাধারণ মানুষ। রাত বাড়ার সাথে সাথে কবরের আশপাশে স্তব্ধতা নামলেও মানুষের আসা-যাওয়া থামেনি, যা হাদির প্রতি সাধারণ জনগণের গভীর ভালোবাসারই বহিঃপ্রকাশ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে
বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের রায়, শুরু পতনের অধ্যায়
সেন্টমার্টিনে আজ থেকে চলবে ৩ পর্যটকবাহী জাহাজ
নিশো-মেহজাবীনের ‘অপলক’
মেসি-রোনালদোসহ ২৬ তারকা ভোটযুদ্ধের মহড়ায়
ছুরিকাঘাতে জামায়াত নেতা আক্তারুজ্জামানের ছেলে গুরুতর আহত
মেঘনা বিএনপির কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
ট্রাম্পকে ময়লার পাত্রে ফেললো ইরানি দূতাবাসের ভিডিও
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
তিতাসে নতুন দুই কূপ, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস
আমেরিকানরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়
কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নারীসহ নিহত ৪
আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ