Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২০, ৭ জানুয়ারি ২০২৬

চার্জশিট প্রত্যাখ্যান ইনকিলাব মঞ্চের

হাদি হত্যায় রাষ্ট্রযন্ত্রের সংশ্লিষ্টতার অভিযোগ

হাদি হত্যায় রাষ্ট্রযন্ত্রের সংশ্লিষ্টতার অভিযোগ
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে দাখিল করা চার্জশিট প্রত্যাখ্যান করেছে সংগঠনটি। হত্যার পেছনে কেবল একজন ওয়ার্ড কাউন্সিলরের নির্দেশকে দায়ী করার সরকারি ব্যাখ্যাকে অবিশ্বাস্য আখ্যা দিয়ে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের দাবি করেছেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে একটি সংগঠিত চক্র এবং রাষ্ট্রযন্ত্র জড়িত।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শেষে তিনি এসব কথা বলেন।

আবদুল্লাহ আল জাবের বলেন, সরকার বলছে একজন ওয়ার্ড কমিশনারের নির্দেশে ওসমান হাদিকে গুলি করা হয়েছে—এটা পাগলেও বিশ্বাস করবে না। এ হত্যার পেছনে একটি পূর্ণাঙ্গ খুনের চক্র রয়েছে এবং এর সঙ্গে রাষ্ট্রযন্ত্রের সংশ্লিষ্টতা রয়েছে। যে চার্জশিটে সে চক্র ও প্রকৃত দায়ীদের নাম নেই, সে চার্জশিট তারা মানেন না।

তিনি আরও বলেন, যতক্ষণ পর্যন্ত এ হত্যাকাণ্ডে জড়িত সব ব্যক্তি ও শক্তিকে বিচারের মুখোমুখি করা না হবে, ততক্ষণ ইনকিলাব মঞ্চের আন্দোলন চলবে।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। তদন্ত প্রতিবেদনে এ হত্যাকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ থেকে পরিকল্পিতভাবে সংঘটিত বলে উল্লেখ করা হয়েছে।

ডিবির প্রধান ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানান, নতুন ধারার রাজনীতি শুরু করায় হাদিকে টার্গেট করা হয়। তদন্তে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে দাবি করা হয়। তার বিরুদ্ধে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীরের পলায়নে সার্বিক সহায়তার অভিযোগ আনা হয়েছে।

তবে ইনকিলাব মঞ্চের দাবি, এ ব্যাখ্যা ও চার্জশিটে প্রকৃত ঘটনার পূর্ণ প্রতিফলন হয়নি এবং রাষ্ট্রযন্ত্রের ভূমিকা আড়াল করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য